
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ শনিবার ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছেন।
গত সোমবার ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করা পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া আজ সেন্ট পিটার্স স্কয়ারে শুরু হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, প্রিন্স উইলিয়ামসহ বেশ কয়েকজন বিশ্বনেতা ও বিশিষ্টজন সেন্ট পিটার্স স্কয়ারে এই অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছেন।
অধ্যাপক ইউনূস বিশ্বের শীর্ষস্থানীয় নেতা এবং বিশিষ্টজনদের মাঝে আসন গ্রহণ করেন।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইন, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, স্পেনের রাজা ফিলিপ ষষ্ঠ ও রানি লেতিজিয়া, জার্মানির প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার, বিদায়ি চ্যান্সেলর ওলাফ শলৎজ, ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিসহ অন্যান্য ইউরোপীয় নেতা অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত রয়েছেন।
ইতালির পুলিশ জানিয়েছে, পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ সেন্ট পিটার্স স্কয়ার ও এর আশপাশের রাস্তায় জমায়েত হয়েছেন।
পুলিশ আরও জানায়, অনুষ্ঠান শুরুর এক ঘণ্টা আগে ৪০ হাজার মানুষের ধারণক্ষমতা সম্পন্ন সেন্ট পিটার্স স্কয়ার প্রায় পূর্ণ হয়ে যায়। ভ্যাটিকানের দিকে যাওয়া ভিয়া দেলা কনসিলিয়াজিওন সড়ক ও আশপাশের রাস্তায় প্রায় ১ লাখ মানুষ আগেই উপস্থিত হন।

সদরঘাটসহ সব যাত্রীবাহী নৌযানে নির্ধারিত ভাড়ার ডিজিটাল তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশ দেন প্রতিমন্ত্রী। এতে যাত্রীরা সহজেই প্রকৃত ভাড়া জানতে পারবেন এবং বিভ্রান্তি বা হয়রানির শিকার হবেন না বলে উল্লেখ করেন তিনি।
২৩ মিনিট আগে
গত ১০ জুলাই ঢাকেশ্বরী মন্দিরে পাত্র লিটন চন্দ্র বিশ্বাসের সঙ্গে তাসনুভা আনান ওরফে শিশিরকে কনে হিসেবে উপস্থাপন করে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। পরে বিভিন্ন গণমাধ্যমে ঘটনাটিকে বাংলাদেশে প্রথম ট্রান্সজেন্ডার বিয়ে হিসেবে প্রচার করা হয়। বিয়ের সময় শিশির বিশ্বাস নামে যে জাতীয় পরিচয়পত্র মন্দির
২৭ মিনিট আগে
কক্সবাজারে জমির নামজারি করে দেওয়ার বিনিময়ে ঘুষ হিসেবে ৯ শতক জমি লিখে নেওয়ার অভিযোগে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিবের দায়িত্বে থাকা পঙ্কজ বড়ুয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে পঙ্কজ বড়ুয়া মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ...
৩৮ মিনিট আগে
সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ ও গুরুত্বারোপ করা হয়। যাতে প্রকৃত সুবিধাভোগীরা সামাজিক নিরাপত্তার সেবা পায় এবং রাজনৈতিক বিবেচনা করা না হয়, সে বিষয়ে আমরা বলেছি। বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রমের ওপর একটি সার্বিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। এ নিয়ে আলোচনা হয়
১ ঘণ্টা আগে