
হজযাত্রার প্রাথমিক নিবন্ধনের তারিখ নির্ধারণ করে বিশেষ বিজ্ঞপ্তি করেছে ধর্ম মন্ত্রণালয়। এতে ২৩ অক্টোবর মধ্যেই হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন শেষ করতে বলা হয়েছে। আজ রোববার এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে সরবরাহ করা হয়েছে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুসারে মিনা ও আরাফায় তাঁবু নির্ধারণ এবং সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তি সম্পাদন কার্যক্রম ২৩ অক্টোবর হতে শুরু হবে। তাঁবু বরাদ্দ প্রদান করার ক্ষেত্রে ‘আগে আসলে আগে পাবেন’ নীতি অনুসরণ করা হয়ে থাকে। এ কারণে ২৩ অক্টোবরের মধ্যে হজযাত্রী নিবন্ধন শেষ না হলে, মিনা ও আরাফায় কাঙ্ক্ষিত জোনে তাঁবু বরাদ্দ পাওয়া যাবে না। তাঁবু গ্রহণ ও সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তি সম্পাদনে দেরি হলে, হজযাত্রীদের জামারাহ থেকে অনেক দূরে পাহাড়ি এলাকা কিংবা নিউ মিনা এলাকায় অবস্থান করতে হবে। ফলে হজযাত্রীদের সৌদি আরবে প্রখর রোদ ও গরমের মধ্যে দীর্ঘপথ হাঁটতে হবে, যা হজযাত্রীদের জন্য কষ্টকর হবে।
এতে আরও বলা হয়েছে, সে কারণে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে ২৩ অক্টোবরের মধ্যে হজে গমনেচ্ছু ব্যক্তিদের তিন লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে, প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়।

সন্ধ্যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহর বঙ্গভবনে প্রবেশ করে। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিকেল থেকেই বঙ্গভবন ও আশপাশের এলাকায় জোরদার করা হয় নিরাপত্তাব্যবস্থা। বিভিন্ন সড়কে যান চলাচলে নিয়ন্ত্রণ ও ডাইভারশন রাখা হয়। গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।
২ মিনিট আগে
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে মঞ্চে আসেন তিনি।
৫ মিনিট আগে
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথকে ঘিরে বঙ্গভবনে এখন উৎসবমুখর পরিবেশ। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে তাঁর শপথ নেওয়ার কথা রয়েছে। এরই মধ্যে আমন্ত্রিত অতিথিরা একে একে বঙ্গভবনে প্রবেশ করছেন।
১৫ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তাঁর প্রেস সচিব এ এ এম সালেহ। ভারতীয় কয়েকটি গণমাধ্যমে তাঁর নয়াদিল্লি সফরের (২৩-২৫ আগস্ট) খবর প্রকাশিত হওয়ার পর আজ শুক্রবার এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন তিনি...
২০ মিনিট আগে