
চলমান কঠোর লকডাউন আট দিনের জন্য শিথিল করেছে সরকার। ফলে আগামী ১৫ জুলাই থেকে সারা দেশে যাত্রী পরিবহনের জন্য ৩৮ জোড়া আন্তনগর এবং ১৯ জোড়া মেইল ও কমিউটার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি ট্রেনে অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রী পরিবহন করা হবে। তবে কাউন্টারে কোন টিকিট বিক্রি হবে না। ট্রেনের ৫০ শতাংশ টিকিট অনলাইন ও মোবাইল অ্যাপসের মাধ্যমে বিক্রি করা হবে।
আজ বিকেল থেকে অনলাইনে আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হতে পারে। ৫ দিন আগে অগ্রিম টিকিট কাটতে পারবেন যাত্রীরা। সকল প্রকার স্ট্যান্ডিং টিকিট বিক্রি বন্ধ থাকবে। যাত্রীদের ট্রেনের যাত্রা করার ক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে। প্রত্যেক যাত্রীকে মাস্ক পরে স্টেশনে প্রবেশ করতে হবে বলে বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে।
৩৮ জোড়া আন্তনগর ট্রেন-
সুবর্ণ এক্সপ্রেস, মহানগর গোধূলি, মহানগর প্রভাতি, তিস্তা এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস, মোহনগঞ্জ এক্সপ্রেস, উপকূল এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, মেঘনা এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস, পাহাড়িকা এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস, বিজয় এক্সপ্রেস, উদয়ন এক্সপ্রেস, হাওড়া এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, লালমনিরহাট এক্সপ্রেস, রূপসা এক্সপ্রেস, সাগরদাঁড়ি এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেস, ঢালারচর এক্সপ্রেস, টুঙ্গিপাড়া এক্সপ্রেস, বরেন্দ্র এক্সপ্রেস, সীমান্ত এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, বাংলাবান্ধা এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস।
১৯ জোড়া মেইল কমিউটার ট্রেন-
ঢাকা-চট্টগ্রাম কমিউটার, কর্ণফুলী কমিউটার, সাগরিকা কমিউটার, বলাকা কমিউটার, জামালপুর কমিউটার, দেওয়ানগঞ্জ কমিউটার, সুরমা মেইল, তিতাস কমিউটার, ময়মনসিংহ এক্সপ্রেস, ঢাকা কমিউটার, মহুয়া কমিউটার, রকেট মেইল, মহানন্দা এক্সপ্রেস, পদ্মরাগ কমিউটার, উত্তরা এক্সপ্রেস, রাজবাড়ী এক্সপ্রেস, বিরল কমিউটার, বগুড়া কমিউনিটি, কলেজ ট্রেন।
এ ছাড়া আগামী ১৭ জুলাই থেকে কোরবানির পশু পরিবহনে ক্যাটল স্পেশাল ট্রেন চলাচল করবে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও জামালপুরে রুটে।
করোনার সংক্রমণ বাড়ার কারণে পয়লা জুলাই থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে পণ্য পরিবহনে পণ্যবাহী ট্রেন ও আম পরিবহনের ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চলাচল অব্যাহত রয়েছে।

নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও গানম্যানের মেয়াদ বাড়াতে চান কয়েকজন রাজনীতিবিদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনা শুরু করেছে। কাদের ক্ষেত্রে এই সুবিধা বহাল থাকবে সে বিষয়ে মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে...
৫ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছাড়ার আগের দিন ১৬ ফেব্রুয়ারি ছয়টি অধ্যাদেশ জারি করেছে। দায়িত্ব পালনের দেড় বছরে এগুলোসহ মোট ১৩২টি অধ্যাদেশ জারি করেছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এগুলোর মধ্যে সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে কিছু অধ্যাদেশও রয়েছে।
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়ে বিএনপি সরকার গঠন করেছে ১৭ ফেব্রুয়ারি। তবে সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এখন কোথায় আছেন? তিনি রাষ্ট্রীয় অতিথি ভবনে থাকলে সেখানে কতদিন থাকবেন?
৭ ঘণ্টা আগে