
বৈশ্বিকভাবেই মোবাইল ফোন নেটওয়ার্কের মান নিয়ে কাজ করে ওপেন সিগন্যাল। গ্রাহকদের নেটওয়ার্ক অভিজ্ঞতা নিয়ে স্বতন্ত্রভাবে তথ্যনির্ভর বিশ্লেষণের জন্য সুপরিচিত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এটি।
সম্প্রতি, প্রতিষ্ঠানটি ‘গ্লোবাল নেটওয়ার্ক এক্সপেরিয়েন্স রিপোর্ট’ (জিএমএনই) প্রকাশ করেছে। যেখানে ‘ভয়েস অ্যাপ এক্সপেরিয়েন্স’ শ্রেণিতে বাংলাদেশ থেকে শীর্ষস্থান অর্জন করেছে গ্রামীণফোন। গ্লোবাল রাইজিং স্টারস হিসেবে স্বীকৃতিও পেয়েছে তারা। গ্রাহকদের ভয়েস অভিজ্ঞতার মানোন্নয়নে প্রতিষ্ঠানটি বছরপ্রতি উন্নতি করেছে–এ ক্ষেত্রে সর্বোচ্চ মানোন্নয়ন হয়েছে ১২ দশমিক ৭ শতাংশ।
অন্যদিকে, ডাউনলোড গতিতে এগিয়ে রয়েছে বাংলালিংক। ৭৮ দশমিক ৫ শতাংশ স্কোর নিয়ে ডাউনলোড স্পিড এক্সপেরিয়েন্স শ্রেণিতে বাংলাদেশ থেকে শীর্ষস্থানে রয়েছে বাংলালিংক। এ ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে গ্রামীণফোন (৭২ দশমিক ১ শতাংশ)।
আপলোড স্পিড এক্সপেরিয়েন্স শ্রেণিতে বাংলাদেশের অপারেটরদের অবস্থান হচ্ছে, যথাক্রমে—গ্রামীণফোন (৭২ দশমিক ৩ শতাংশ), রবি (৬০ দশমিক ৩ শতাংশ) এবং বাংলালিংক (৫৯ দশমিক ৫ শতাংশ)। ফোরজি/ফাইভজি শ্রেণিতে মোস্ট পার্সেন্টেজ ইমপ্রুভমেন্ট টাইমে বাংলালিংক (৭ দশমিক ৫ শতাংশ) এগিয়ে রয়েছে।
রূপান্তরমূলক পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের মোবাইল ফোন খাত। এখন পর্যন্ত টেলিটকের পরে একমাত্র অপারেটর হিসেবে ফাইভজি সেবার ট্রায়াল পরিচালনা করেছে গ্রামীণফোন। ৭ কোটি ৯১ লাখ গ্রাহক নিয়ে দেশজুড়ে প্রতিষ্ঠানটি ১৯ হাজারের বেশি ফোরজি টাওয়ার দিয়ে সেবা প্রদান করছে। দেশের ৯৯ শতাংশ স্থান গ্রামীণফোনের ফোরজি কাভারেজের আওতাধীন। আর রবির গ্রাহকসংখ্যা ৫ কোটি ৪৪ লাখ, প্রতিষ্ঠানটির ফোরজি সাইট রয়েছে ১৬ হাজারের বেশি এবং দেশের জনসংখ্যার ৯৮ দশমিক ৩ শতাংশ রবির কাভারেজের আওতাধীন। অন্যদিকে, বাংলালিংকের গ্রাহকসংখ্যা ৩ কোটি ৯০ লাখ।
গ্লোবাল অ্যাওয়ার্ডস রিপোর্টের অংশ হিসেবে, ওপেন সিগন্যাল বিশ্বজুড়ে অপারেটরদের সেবার মান তুলনা করে। যাদের গ্রাহকেরা সেবার সর্বোচ্চ অভিজ্ঞতা লাভ করেছে, তাদের স্বীকৃতি দেওয়া হয়। পাশাপাশি, গ্লোবাল রাইজিং স্টারসের অধীনে গ্রাহকদের মোবাইল নেটওয়ার্কে অভিজ্ঞতা প্রাপ্তির ভিত্তিতে অপারেটরদের স্বীকৃতি প্রদান করা হয়। বিশ্বজুড়ে অপারেটর, নিয়ন্ত্রক সংস্থা ও গ্রাহকদের কাছে মোবাইল নেটওয়ার্কের অভিজ্ঞতার চিত্র তুলে ধরতে ভবিষ্যতেও এ ধরনের তথ্যভিত্তিক বিশ্লেষণমূলক নিরীক্ষা পরিচালনা করবে ওপেন সিগন্যাল।

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকার পরিবহনমালিকদের সঙ্গে আলোচনা করে বাসভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা হারে বাড়িয়েছে। এ নিয়ে গতকাল বুধবার সরকারি ঘোষণাও (প্রজ্ঞাপন) জারি হয়েছে। কিন্তু গত রাত পর্যন্ত রুটভিত্তিক নতুন ভাড়ার তালিকা প্রকাশ করেনি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
৬ ঘণ্টা আগে
নিউইয়র্কে রোহিঙ্গা সংকটবিষয়ক এক উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন। তিনি মিয়ানমারে সহিংসতা বন্ধ, পর্যাপ্ত মানবিক সহায়তা, জবাবদিহি ও আন্তসীমান্ত অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক পদক্ষেপের.....
৮ ঘণ্টা আগে
বৈঠকে উপজেলা ও জেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার পরিধি সম্প্রসারণ, এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ ও তাদের প্রশিক্ষণ, প্রশিক্ষিত এসব স্বাস্থ্যকর্মীদের আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমন্বিত ‘ডিজিটাল পাবলিক হেলথ কেয়ার সিস্টেম’ গড়ে তোলার পরিকল্পনা নিয়েও ফলপ্রসূ মতবিনিময় হয়।
৯ ঘণ্টা আগে
রাজধানীর শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় নিহত মরিয়মের মামা ওবায়দুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১০ ঘণ্টা আগে