
ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে তুরস্কে চলে এসেছেন আলোকচিত্রী শহিদুল আলম। টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে তিনি আজ শুক্রবার বিকেলে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
শহিদুল আলমের মুক্তি ও ইসরায়েল থেকে তাঁর প্রত্যাবর্তনে সহায়তার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শহিদুল আলম দৃকের ব্যবস্থাপনা পরিচালক। ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংসতা বন্ধ ও গাজায় ইসরায়েলি নৌ-অবরোধ ভাঙার প্রত্যয় নিয়ে ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’ নামের একটি প্ল্যাটফর্ম নৌযাত্রা শুরু করেছিল গাজা অভিমুখে। ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে আত্মপ্রকাশ করা আরেক উদ্যোগ থাউজেন্ড ম্যাডলিনস টু গাজার আটটি নৌযানও এ যাত্রায় অংশ নিয়েছিল। মোট ৯টি নৌযানের এ বহরে বিভিন্ন দেশের রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক ও অধিকারকর্মীরা যোগ দিয়েছিলেন। সে দলে ছিলেন আলোকচিত্রী শহিদুল আলম। গত বুধবার ওই নৌবহরে আক্রমণ করে সব অধিকারকর্মী ও নাবিককে ধরে নিয়ে যায় ইসরায়েলি সেনারা।

পরে শহিদুল আলমসহ আটক অনেককে ইসরায়েলের কেৎজিয়েত কারাগারে নেওয়া হয়। ইসরায়েলে আটক হওয়ার পর থেকে শহিদুল আলমের মুক্তি নিশ্চিতে বাংলাদেশ সরকার জর্ডান, মিসর ও তুরস্কের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা চালিয়ে আসছিল।
কারামুক্ত হয়ে আজ ইসরায়েল থেকে তুরস্কের উদ্দেশে যাত্রা করেন শহিদুল আলম।

রমজানের কারণে এসএসসি পরীক্ষা নির্দিষ্ট সময়ে নেওয়া সম্ভব হচ্ছে না জানিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষার্থীদের পর্যাপ্ত প্রস্তুতি ও পড়াশোনা রিভিউয়ের সুযোগ দিতে রোজার পরেই পরীক্ষা নেওয়া হবে। আপাতত এসএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ দেখা যাচ্ছে না বলেও জানিয়েছেন তিনি।
৪৩ মিনিট আগে
২০২৩ সালে বিশ্বের ১৯৮টি দেশ ও অঞ্চলের মধ্যে ৫৫টিতে ধর্মকে ঘিরে সামাজিক সংঘাত বা বিরোধের মাত্রা ছিল উচ্চ বা খুবই উচ্চ। এর মধ্যে ছিল বেসরকারি ব্যক্তি, গোষ্ঠী ও সংগঠনের মাধ্যমে হয়রানি, হামলা কিংবা সংঘবদ্ধ সহিংসতার মতো ঘটনা। ২০২২ সালে এমন দেশের সংখ্যা ছিল ৪৫।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আইপিইউ-এর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। আজ সোমবার (৩১ আগস্ট) স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগে
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়ে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।
১ ঘণ্টা আগে