
লাইসেন্স কার্ড সংকটের কারণে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আগে থেকেই ই-ড্রাইভিং লাইসেন্স সুবিধা চালু করেছিলে। সেটি দিয়ে দেশের মধ্যে গাড়ি চালাতে কোনো সমস্যা না হলেও দেশের বাইরে চাকরি বা ভিসা-সংক্রান্ত বিষয়ে তা কাজে দিত না। তবে এখন থেকে ই-লাইসেন্স দিয়েই সব ধরনের সুবিধা পাওয়া যাবে।
গত রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা বিআরটিএয়ের সংস্থাপন শাখার উপসচিব মো. মনিরুল আলম স্বাক্ষরিত সংশোধিত প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। এতে বলা হয়, ভিসা প্রসেসিং, বিদেশে ড্রাইভিং লাইসেন্সের ব্যবহার, চাকরিতে নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে বিদেশগামীদের জন্য সুবিধা থাকবে ই-লাইসেন্সে।
প্রজ্ঞাপনে বলা হয়, বিআরটিএ কিউআর কোড সংবলিত ই-ড্রাইভিং লাইসেন্স প্রদান করছে। মোটরযান চালকেরা ই-ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে বা স্মার্ট মোবাইল ফোনে তা প্রদর্শন করে মোটরযান চালাতে পারবেন। এ ছাড়া ভিসা প্রসেসিং, বিদেশে ব্যবহার, চাকরিতে নিয়োগ ইত্যাদি প্রয়োজনে মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্স কার্ড ও ‘ই-ড্রাইভিং লাইসেন্স’ উভয়ই সমানভাবে গ্রহণযোগ্য হবে।
বিআরটিএয়ের প্রজ্ঞাপনে আরও বলা হয়, ই-ড্রাইভিং লাইসেন্সে দেওয়া কিউআর কোড দিয়ে সরাসরি ডেটাবেইস থেকে ড্রাইভিং লাইসেন্স-সম্পর্কিত তথ্য যাচাই করা যাবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এক বছর ধরে লাইসেন্স কার্ড দিতে না পারার সমস্যায় আছে বিআরটিএ। গত চার মাসের অধিক সময় ধরে স্মার্টকার্ড পাচ্ছেন না পেশাদার চালক, সরকারি-বেসরকারি চাকরিতে চালক পদে চাকরিরত আবেদনকারীরা। নির্ধারিত সময়ে লাইসেন্স না পাওয়ার অভিযোগ নিয়ে প্রতিদিন বিআরটিএর মিরপুর ও বনানী কার্যালয়ে ভিড় করছেন তারা।
বিআরটিএ সূত্র বলছে, লাইসেন্স কার্ড মুদ্রণ না হওয়ায় কার্ডের সংকটে রয়েছে। আর লাইসেন্স কার্ড মুদ্রণ করে মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স (এমএসপি) প্রাইভেট লিমিটেড। এই কোম্পানির কাছেও এখন কার্ড নেই। এসব ঝামেলা থেকে বের হতেই গত বছর আগস্ট থেকেই ই-লাইসেন্স দেওয়া শুরু করেছিল বিআরটিএ।

প্রভাবশালী একটি গ্রুপের হুমকির কারণে মতিঝিলে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) দপ্তরে সার পরিবহনের দরপত্রে কেউ অংশ নেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার দেশের অভ্যন্তরে ৭৫ হাজার টন এমওপি সার পরিবহনের জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল।
১ ঘণ্টা আগে
বুধবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এ বিসিএসের চূড়ান্ত ফলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৬৬৮ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনয়ন দিয়েছিল। তবে যাচাই-বাছাই ও অন্যান্য প্রক্রিয়া শেষে প্রজ্ঞাপনে ৬১১ জনের নিয়োগ প্রকাশ করা হয়েছে।
২ ঘণ্টা আগে
ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধঘোষিত) হামলায় আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী তন্নীর রক্তাক্ত ছবি ফেসবুকে দেখে মাহামুদুর রহমান সৈকত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলেন বলে জানিয়েছেন তাঁর বোন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আজ বুধবার জবানবন্দিতে তিনি বলেন, তাঁর ভাই আন্দোলনে অংশ...
৪ ঘণ্টা আগে
মান্ধাতার আমলের যন্ত্রপাতি থেকে বেরিয়ে এসে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রতিরক্ষা সরঞ্জামে সজ্জিত করার সুপারিশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে সশস্ত্র বাহিনীতে মেধা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে পদায়ন নিশ্চিত করারও সুপারিশ করা হয়েছে...
৪ ঘণ্টা আগে