
ঈদযাত্রায় বাস কাউন্টার থেকে যেন অতিরিক্ত ভাড়া আদায় করা না হয় এবং চালকেরা যেন নিরাপদে গাড়ি চালনা করে সেই বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ চেয়ারম্যান মো. ইয়াসীন।
আজ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী সাধারণের নিরাপদ যাত্রা নিশ্চিত করা এবং গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করাসহ টার্মিনালের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে এসে এসব নির্দেশনা দেন বিআরটিএ চেয়ারম্যান।
এ সময় তিনি বলেন, সিটি করপোরেশনের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে টার্মিনালের অভ্যন্তরে বিভিন্ন দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ, ময়লা আবর্জনা পরিষ্কার করা, টার্মিনাল অভ্যন্তরে পানি জমা বন্ধ করা ও খানাখন্দ মেরামত করার বিষয়গুলো ঈদের পূর্বে দ্রুত সমাধান করতে হবে।
তিনি আরও বলেন, টার্মিনাল থেকে গাড়ি ছাড়ার আগে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর মাইকের মাধ্যমে প্রচার করতে হবে। যাতে করে যাত্রীরা সঠিক গাড়িতে উঠতে পারেন। একই সঙ্গে টার্মিনাল থেকে কোন গাড়ি বের হচ্ছে সেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও যেন বুঝতে পারেন।
পরিদর্শনকালে গাবতলী বাস টার্মিনাল সংশ্লিষ্ট পরিবহনের নেতারা উপস্থিত ছিলেন।

‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় আপনাকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। রাজনৈতিক জীবন ও নেতৃত্বে আপনার দীর্ঘ অভিজ্ঞতার পথ ধরে বাংলাদেশের জনগণের জন্য একটি সফল পর্বের সূচনা এর মাধ্যমে ঘটছে বলে আমার বিশ্বাস।’
১ ঘণ্টা আগে
শপথ নেওয়া নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করা হয়েছে। একই সঙ্গে আরও একটি মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তর বদল করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের উচ্চপর্যায়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি আরও জানিয়েছে, আজ রাতেই প্রজ্ঞাপন জারির প্রস্তুতি চলছে।
২ ঘণ্টা আগে
বিএনপি সরকারের ছয় মাস পূর্তির আগেই প্রথমবারের মতো সম্প্রসারিত হলো মন্ত্রিসভা। নতুন করে তিনজন পূর্ণমন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। এ ছাড়া পদোন্নতি পেয়ে একজন প্রতিমন্ত্রী পূর্ণমন্ত্রী হয়েছেন।
২ ঘণ্টা আগে
এই প্রথম বড় ধরনের রদবদল হতে যাচ্ছে বিএনপি সরকারের মন্ত্রিসভায়। আজ সন্ধ্যায় এ লক্ষ্যে বঙ্গভবনে চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। শপথ নেওয়ার পর বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।
৪ ঘণ্টা আগে