
জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে বের হওয়া শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় উপস্থিত ছিলেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
ঢাকেশ্বরী মন্দিরে শোভাযাত্রা উদ্বোধনের আগে আজ শনিবার (১৬ আগস্ট) বিকেল ৪টার দিকে বক্তব্য দেন সেনাপ্রধান।
জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে সেনাপ্রধান বলেন, ‘এই ঐতিহাসিক শোভাযাত্রায় আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। শত শত বছর ধরে বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান, পাহাড়ি, বাঙালি—সবাই মিলে শান্তি ও সম্প্রীতিতে বসবাস করছে। আজকের দিনে আমাদের অঙ্গীকার হবে সেই সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সব সময় বজায় রাখা।’

সেনাপ্রধান বলেন, ‘এ দেশে জাতি-ধর্ম-বর্ণের কোনো ভেদাভেদ নেই। আমরা সবাই নাগরিক, সবাই সমান অধিকার ভোগ করি। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী সব সময় আপনাদের পাশে আছে এবং থাকবে। আপনারা নিশ্চিন্তে বসবাস করবেন, ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন, আমরা সেই আনন্দ ভাগাভাগি করব।’
জেনারেল ওয়াকার-উজ-জামান আরও বলেন, ‘একসময় এই শোভাযাত্রা বন্ধ ছিল, এখন আবার শুরু হয়েছে। আশা করি এই উৎসব সব সময় চলমান থাকবে। আমাদের পক্ষ থেকে যত সহযোগিতা প্রয়োজন, আমরা তা দেব।’
ব্যক্তিগত স্মৃতি স্মরণ করে ওয়াকার-উজ-জামান বলেন, ‘এটা আমার অনেক পুরোনো জায়গা। আজিমপুর-পলাশীতে আমি বড় হয়েছি। এই এলাকা আমার অনেক স্মৃতিবিজড়িত।’

সংবিধান সংশোধন প্রশ্নে গণভোট আয়োজন করা হবে বলে জানিয়েছে সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি। তবে বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) অন্য দলগুলো বলছে, গত ফেব্রুয়ারিতেই এ বিষয়ে গণভোট হয়ে গেছে। এখন সরকার নতুন একটা গণভোট করে আগের গণভোটের রায়কে বাতিল করার চেষ্টা করছে।
৩ ঘণ্টা আগে
কৃষির বেশ কয়েকটি প্রকল্পের পরিচালক (পিডি) বদলে তোড়জোড় শুরু করেছে কৃষি মন্ত্রণালয় ও অধীনস্থ দুটি সংস্থা। পিডি বদলের তালিকায় রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) ১১টি প্রকল্প ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের দুটি প্রকল্প। একসঙ্গে এত প্রকল্প পরিচালক পরিবর্তন নিয়ে কৃষিমন্ত্রী...
৬ ঘণ্টা আগে
আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ‘এভিয়েশন হাব হতে হলে আমাদের বিমান বহর সম্প্রসারণ করতে হবে। এখানে কোনো গোপন অ্যাজেন্ডা নেই। বাংলাদেশ তার প্রয়োজনের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নিয়েছে। আমাদের বহর সম্প্রসারণ করা প্রয়োজন।’
৬ ঘণ্টা আগে
হত্যা মামলা থেকে খালাস পাওয়ার পরও প্রায় আট বছর কারাগারে রাখায় খুলনার বটিয়াঘাটার ইব্রাহিম শেখকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট। সে সঙ্গে যাঁদের অবহেলায় দীর্ঘ আট বছর অতিরিক্ত কারাবাস করতে হয়েছে, তদন্ত করে তাঁদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হবে না...
৭ ঘণ্টা আগে