Ajker Patrika

নভেম্বরের মাঝামাঝিতে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৫২
নভেম্বরের মাঝামাঝিতে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির

নির্বাচন কমিশন আগামী নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু করার পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেছেন, ‘আগামী নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই দেশে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। ধাপে ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।’

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি মাছউদ।

নির্বাচন কোন আইনে হবে—জানতে চাইলে তিনি আরও বলেন, ‘এর মধ্যে যদি আইনের কোনো পরিবর্তন না হয়, তবে বিদ্যমান (বর্তমান) আইন অনুযায়ীই আমরা স্থানীয় নির্বাচন সম্পন্ন করব।’

এদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গতকাল রোববার থেকে বৈঠকে বসে নির্বাচন কমিশন। আজও এ বৈঠক চলমান রয়েছে। বৈঠকের মাঝখানে সাংবাদিকেরা প্রশ্ন করলে এসব কথা বলেন আব্দুর রহমানেল মাছউদ। বৈঠক শেষে ইসি সচিব আখতার আহমেদের ব্রিফ করার কথা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত