
৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে দুজনকে বহিষ্কার করা হয়েছে। রংপুর কলেজ ও খুলনা সরকারি বিদ্যালয়, বয়রা কেন্দ্রে এ দুটি বহিষ্কারের ঘটনা ঘটে।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘সারা দেশে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। রংপুর আর খুলনার ঘটনা দুটো ছাড়া আর কোথাও কাউকে বহিষ্কারের তথ্য আমরা পাইনি।’
আজ সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলে ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের ২৫০ কেন্দ্রে একযোগে পরীক্ষা চলে। এবার ১ হাজার ৭১০টি পদের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছিল ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন। তবে পরীক্ষাকেন্দ্রে ৭৩ হাজার ৯৫৬ জন অনুপস্থিত ছিলেন বলে পিএসসি সূত্রে জানা গেছে।
পরীক্ষায় অংশ নিয়েছেন ২ লাখ ৭৬ হাজার ৭৬০ জন প্রার্থী। অংশগ্রহণের হার ৭৮ দশমিক ৯১ শতাংশ।
গত বছরের ৩০ ডিসেম্বর ৪৪তম বিসিএসের আবেদন শুরু হয়। আবেদনের শেষ সময়সীমা ছিল গত ২ মার্চ। এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়ার কথা রয়েছে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডার ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নিয়োগ পাবেন।

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করেছেন। আজ মঙ্গলবার বিকেল ৫টায় টাঙ্গাইল সদরের সন্তোষে মওলানা ভাসানীর কবর জিয়ারত করেন।
১২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরের মধ্যে সরকার পর্যায়ক্রমে ২ কোটি ৭৫ লাখ কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দেবে। আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলে শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
১৩ ঘণ্টা আগে
দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) বন্ধ হয়ে গেল। ক্রুড অয়েল বা অপরিশোধিত তেলের সংকটের কারণে পরিশোধন কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। গত রোববার বিকেলে শেষ পরিশোধন কার্যক্রম চলেছিল বলে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন প্রতিষ্ঠানটির দুজন কর্মকর্তা।
১৭ ঘণ্টা আগে
স্মার্ট কৃষি কার্ড পেতে কৃষকদের জাতীয় পরিচয়পত্র (NID), পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর এবং জমির মালিকানা বা বর্গা চাষের প্রমাণপত্র প্রয়োজন হবে। স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তা (SAAO) প্রাথমিক তালিকা তৈরি করবেন।
১৯ ঘণ্টা আগে