মালয়েশিয়ায় কর্মরত বা সেখানে কর্মসংস্থানের জন্য আগ্রহী বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।
আজ শুক্রবার (১ আগস্ট) হাইকমিশনের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র মালয়েশিয়ার সাবাহ প্রদেশে কর্মী পাঠানোর মিথ্যা প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের কাছ থেকে পাসপোর্ট ও নগদ অর্থ সংগ্রহ করছে।
তবে হাইকমিশন স্পষ্ট করেছে, বর্তমানে মালয়েশিয়ার সরকার ও বাংলাদেশ সরকারের মধ্যে সাবাহ প্রদেশে কর্মী প্রেরণ-সংক্রান্ত কোনো চুক্তি বা সমঝোতা স্মারক (MOU) নেই। এমনকি সাবাহ প্রদেশ কর্তৃপক্ষের তরফ থেকেও এখনো বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে আলোচনা চলমান থাকলেও এখনো পর্যন্ত কোনো অনুমোদন বা চুক্তি হয়নি।
এই অবস্থায় হাইকমিশন সতর্ক করে বলেছে, সাবাহ প্রদেশে যাওয়ার আগ্রহী কর্মীদের এই ধরনের প্রতারক চক্রের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হতে এবং তাদের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হচ্ছে।
সাবাহ প্রদেশ কর্তৃপক্ষ যদি বাংলাদেশি কর্মী নিয়োগে চূড়ান্ত অনুমতি দেয়, তাহলে হাইকমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

কোম্পানিগুলো দেশে এলপি গ্যাসের পর্যাপ্ত মজুতের কথা বলার পর বাজারে সংকট আরও তীব্র হয়েছে। সুযোগসন্ধানী ব্যবসায়ীরা মানুষের প্রয়োজনকে কাজে লাগিয়ে দাম বাড়িয়ে চলেছেন। বাজারে তদারকি না থাকায় তাঁরা ১২ কেজি গ্যাসের সিলিন্ডারের দাম এক সপ্তাহের ব্যবধানে আদায় করছেন ২ হাজার ৬০০ টাকা।
৭ ঘণ্টা আগে
আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম। এই কূটনৈতিক মিশন চালুর মাধ্যমে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে এক নতুন মাইলফলক উন্মোচিত হলো...
১০ ঘণ্টা আগে
ফাউন্ডেশন আহমদ রফিকের সংগৃহীত বই, বিভিন্ন সাময়িকী, স্মারক প্রভৃতি নিয়ে একটি বেসরকারি সংস্থার কার্যালয়কে অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার করছে। একজন ভাষাসংগ্রামীর সংগৃহীত বইপুস্তক, ব্যবহার্য, নামাঙ্কিত প্রতিটি সামগ্রীই মহামূল্যবান। অমূল্য সম্পদ হিসেবে ফাউন্ডেশন সেগুলো আগলে রাখার চেষ্টা করছে।
১২ ঘণ্টা আগে
বাংলাদেশ সেনাবাহিনীর সব সেনাসদস্যের উদ্দেশে সেনাবাহিনী প্রধানের নিয়মিত দরবার অনুষ্ঠিত হয়েছে। দরবারে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সেনাসদস্যদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন...
১২ ঘণ্টা আগে