
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠির জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ আজ সোমবার ঢাকায় সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর পাঠানো মূল চিঠি ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত হোয়াইট হাউসে পৌঁছে দেবেন। আর জবাবের অনুলিপি দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের ঢাকা সফররত এক জ্যেষ্ঠ পরিচালক এলিন লাউবাকেরের কাছে গতকাল রোববার পৌঁছে দেওয়া হয়েছে।
রাজধানীর মিন্টো রোডে নিজের সরকারি বাসভবনে দেশের ও ভারতের কয়েকজন সাংবাদিকের সঙ্গে মতবিনিময়ের সময় এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
চলতি ফেব্রুয়ারির শুরুতে বাইডেন শেখ হাসিনাকে চিঠিটি দেন। চিঠিতে প্রেসিডেন্ট বাইডেন বাংলাদেশের উচ্চাভিলাষী অর্থনৈতিক লক্ষ্য অর্জনে সমর্থনের ইচ্ছা ব্যক্ত করেন। পাশাপাশি একটি অবাধ ও মুক্ত ভারত এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠার অভিন্ন স্বপ্নপূরণে অংশীদারত্ব প্রতিষ্ঠায় বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
হাছান মাহমুদ বলেন, সফররত যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে দুই দেশের সম্পর্ক কীভাবে নতুন উচ্চতায় নেওয়া যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। এ ক্ষেত্রে দেশটির প্রেসিডেন্টের চিঠি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত ও ভারতের আগরতলা প্রেসক্লাবের প্রেসিডেন্ট জয়ন্ত ভট্টাচার্যসহ অন্য সাংবাদিকেরা এ মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইরান–ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যে ভ্রমণ ও ফ্লাইট পরিচালনায় সৃষ্ট অনিশ্চয়তার মধ্যে বাংলাদেশে ছুটিতে থাকা প্রবাসী কর্মীদের ভিসা সংক্রান্ত বিষয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে সরকার। যেসব প্রবাসী কর্মীর ভিসার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে অথবা শিগগিরই শেষ হওয়ার পথে, কিন্তু বর্তমান...
১ ঘণ্টা আগে
সরকার বাংলাদেশী জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় পুরোপুরি বদ্ধপরিকর। ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে ধর্মীয় মূল্যবোধের সীমানাকে রক্ষা করতে পারলে, বাংলাদেশকে পরাজিত করার মতো কোনো শক্তি আর থাকবে না...
২ ঘণ্টা আগে
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতে যাতে কোনো বিঘ্ন না ঘটে সে জন্য ঈদের আগে সাত দিন ও পরে পাঁচ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে আজ শনিবার রাত থেকেই দূরপাল্লার বাসসহ গণপরিবহনে জ্বালানি নেওয়ার ক্ষেত্রে আর কোনো (লিমিটেশন) সীমাবদ্ধতা থাকবে না বলে জানিয়েছেন সড়ক ও সেতু, রেল এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হচ্ছে, ফলে পরিবহন চলাচলে কোনো ধরনের সমস্যা
৩ ঘণ্টা আগে