
ঢাকা, নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ, সাভার ও টঙ্গী নিয়ে ঢাকা ক্যাপিটাল সিটি সরকার গঠনের প্রস্তাব দিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন। আজ বুধবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী।
পরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রতিবেদনের তথ্যগুলো তুলে ধরে।
প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেন, রাজধানী ঢাকা মহানগরীর জনসংখ্যা ও পরিষেবার ব্যাপ্তির কথা বিবেচনায় রেখে নয়াদিল্লির মতো ফেডারেল সরকার নিয়ন্ত্রিত ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট বা রাজধানীর মহানগর সরকার গঠনের সুপারিশ করা হয়েছে।
তিনি আরও বলেন, অন্যান্য প্রদেশের মতো এখানেও আইনসভা ও স্থানীয় সরকার থাকবে। ঢাকা মহানগরী, টঙ্গী, কেরানীগঞ্জ, সাভার ও নারায়ণগঞ্জকে নিয়ে ক্যাপিটাল সিটি গভর্নমেন্টের আয়তন নির্ধারণ করা যেতে পারে। তবে ঢাকা জেলা ও নারায়ণগঞ্জ জেলা অন্যান্য উপজেলা নিয়ে বহাল থাকবে।
সংস্কার কমিশন আরও সুপারিশ জানিয়েছে, রাজধানী মহানগর সরকার গঠিত হলে টাঙ্গাইলকে ঢাকা বিভাগের সঙ্গে সংযুক্ত করা যেতে পারে। এ ছাড়া দেশকে চারটি প্রদেশে ভাগ করা, ডিসিদের পদবি পরিবর্তন করাসহ আরও বেশকিছু প্রস্তাব দিয়েছে কমিশন।

সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে বাতিলের সুপারিশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের বৈঠকে এ সুপারিশ করা হয়।
৩ ঘণ্টা আগে
বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে দেশের অফিস ও বাজারের সময়সূচিতে পরিবর্তন আনছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি-বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। আগে অফিস চলত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
৫ ঘণ্টা আগে
অফিসে ভিডিও করায় মোবাইল ফোন কেড়ে নিয়ে দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো কুমিল্লার চান্দিনার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে সরকার।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য (এমপি) সাঈদ উদ্দিন আহমেদ হানজালাকে সংসদ এলাকায় ‘জঙ্গি এমপি’ ডাকার অভিযোগ তুলে স্পিকারের কাছে তার প্রতিকার চেয়েছেন। পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে স্পিকারের উদ্দেশে তিনি বলেন, ‘দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আপনার স্ত্রী মরহুমার জানাজায় অংশ নিতে ৩০ মার্চ এসেছিলাম।
৭ ঘণ্টা আগে