
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে ২৭ আগস্ট থেকে। ওই দিন বেলা ৩টা থেকে অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।
আজ মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি (ভারপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ ২৭ আগস্ট রোজ বৃহস্পতিবার বিকাল ৩টায় সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন।’
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন গত ১৫ জুলাই শেষ হয়েছিল।

নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৪৯ ফ্লাইট স্থগিত করা হয়েছে। আজ সোমবার বাংলাদেশ সময় বিকেল ৩টা ১০ মিনিটে ফ্লাইটটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়...
৯ মিনিট আগে
হুতিদের হামলার জেরে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সীমিত পরিসরে কার্যক্রম চলায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন পর্যন্ত ৫১টি ফ্লাইটের ৫ হাজার ৪১৮ জন যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই ৫১টি ফ্লাইটের মধ্যে ১২টি সৌদি আরবের সঙ্গে সরাসরি ফ্লাইট, বাকি ৩৯টি ট্রানজিট ফ্লাইট।
১২ মিনিট আগে
নারীর ক্ষমতায়নে অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, কর্মসংস্থান ও আয়মূলক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ তাঁদের পরিবার ও সমাজে অবস্থান শক্তিশালী করতে সহায়তা করে। তাই বাল্যবিবাহ প্রতিরোধসহ নারীর...
১২ মিনিট আগে
অবৈধ ও অনিয়মিত অভিবাসন এবং মানবপাচার প্রতিরোধের পাশাপাশি বৈধ পথে বাংলাদেশি কর্মীদের ইউরোপে যাওয়ার সুযোগ বাড়াতে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য ইউরোপের শ্রমবাজারে প্রবেশাধিকার আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
১৯ মিনিট আগে