Ajker Patrika

সৌদির বিমানবন্দরে সীমিত কার্যক্রমে ঢাকায় ক্ষতিগ্রস্ত ৫১টি ফ্লাইটের ৫৪১৮ যাত্রী

বিশেষ প্রতিনিধি, ঢাকা
সৌদির বিমানবন্দরে সীমিত কার্যক্রমে ঢাকায় ক্ষতিগ্রস্ত ৫১টি ফ্লাইটের ৫৪১৮ যাত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

হুতিদের হামলার জেরে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সীমিত পরিসরে কার্যক্রম চলায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন পর্যন্ত ৫১টি ফ্লাইটের ৫ হাজার ৪১৮ জন যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই ৫১টি ফ্লাইটের মধ্যে ১২টি সৌদি আরবের সঙ্গে সরাসরি ফ্লাইট, বাকি ৩৯টি ট্রানজিট ফ্লাইট।

আজ সোমবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ম্যানেজমেন্ট শাখার স্কোয়াড্রন লিডার সাকিব এ তথ্য জানান।

বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চারটি, ইউএস-বাংলা এয়ারলাইনসের দুটি, সৌদিয়া এয়ারলাইনসের তিনটি এবং রিয়াদ এয়ারওয়েজের তিনটি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগো এয়ারলাইনসের ১৬টি, সালামএয়ারের তিনটি, ইজিপ্টএয়ারের একটি, এমিরেটস এয়ারলাইনসের নয়টি, কাতার এয়ারওয়েজের পাঁচটি এবং ফ্লাইদুবাইয়ের পাঁচটি ফ্লাইট রয়েছে।

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে সীমিত কার্যক্রমের কারণে এসব ফ্লাইটের যাত্রা সূচিতে পরিবর্তন, বিলম্ব বা অন্যান্য জটিলতা তৈরি হয়েছে। এতে শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি বেড়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা ও পরবর্তী যাত্রার সময়সূচি নিশ্চিত করতে হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আরও ফ্লাইটের ওপর এর প্রভাব পড়তে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত