
স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, এ বছর শারদীয় দুর্গাপূজায় সারা দেশে ৭৯৩টি পূজামণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগানো হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করা হয়েছে। এদের শনাক্ত করা হচ্ছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তিনি বলেন, জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আজ রোববার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
উল্লেখ্য, এ বছর শারদীয় দুর্গাপূজায় সারা দেশে মোট ৩৩ হাজার ৩৫৫টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটি ও জাতীয় পূজা উদ্যাপন পরিষদ এ তথ্য দিয়েছে।
অসুরের মুখে দাড়ি লাগানোর বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ফ্যাসিস্ট ও তাদের সহযোগীরা কয়েকটি পূজামণ্ডপে অসুরের মুখে দাঁড়ি লাগিয়ে ধর্মীয় বিভেদ, সাম্প্রদায়িক উসকানি ও সহিংসতা সৃষ্টির পাঁয়তারা করেছিল। এ ঘটনায় কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবীরও ইন্ধন ছিল। কিন্তু তাঁদের সেই ষড়যন্ত্র সফল হয়নি। গতবারের মতো এবারও সারা দেশে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সে জন্য আমি সেনাবাহিনী, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সর্বোপরি সব সাধারণ জনগণকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আরও ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের তথা বিভিন্ন গণমাধ্যমকে, যারা সঠিক তথ্য পরিবেশন করে জনগণকে সচেতন করেছেন।’
উপদেষ্টা বলেন, ‘ধর্ষণের অভিযোগ তুলে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করা এবং শারদীয় দুর্গাপূজার মণ্ডপে অসুরের মুখে দাঁড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চক্রান্তের পেছনে ফ্যাসিস্টদের দোসরদের মদদ রয়েছে, যা ইতিমধ্যে প্রতীয়মান হয়েছে।’
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি পূজামণ্ডপে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মুখের আদলে অসুরের মুখ তৈরির খবরের ইঙ্গিত করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘একটি পার্শ্ববর্তী দেশে দুর্গাপূজার প্রতিমা তৈরির সময় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে যেভাবে নিন্দনীয়ভাবে উপস্থাপনের সংবাদ পাওয়া গেছে। অসুরের মুখের দাঁড়ি দেওয়ার কাজটির মধ্যে তারই যোগসূত্র দেখা যাচ্ছে। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় ভূমিকা, গোয়েন্দা সংস্থাসমূহের কড়া নজরদারি এবং দুর্গাপূজা উদ্যাপনের জন্য গঠিত পূজামণ্ডপ কমিটির সহযোগিতাসহ সবার সার্বিক সহযোগিতায় আমরা কুচক্রীদের চক্রান্ত নস্যাৎ করতে সক্ষম হয়েছি।’
ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আইন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ভারতের ওপর দোষ চাপাচ্ছে—এক সাংবাদিকের এই প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘একজন বাংলাদেশি হয়ে আপনি বলেন এ ঘটনার জন্য দায়ী কারা?’
আরও খবর পড়ুন:

‘দ্য ইম্প্যাক্ট অব দ্য ওয়ার ইন দ্য মিডল ইস্ট অন চিলড্রেন ইন মানিটারিলি পুওর হাউজহোল্ডস’ শীর্ষক এই বিশ্লেষণে বিশ্বের ১৬৭ টির বেশি দেশের তথ্য নিয়ে কাজ করা হয়েছে। এখানে মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় পণ্য পরিবহনে বিঘ্নসহ বৃহত্তর অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি খাবার ও জ্বালানির মূল
১ ঘণ্টা আগে
দীর্ঘ লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে এ দেশের জনগণ জুলাইয়ে একটি নতুন সূর্যের উদয় প্রত্যক্ষ করেছে। অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করেই জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল। বিএনপি জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে...
২ ঘণ্টা আগে
বৈঠকে অংশ নেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-চার্লে, স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিসটিয়াগা, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) বাইবা জারিনা ও জার্মানির চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) আনজা কারস্টেন।
২ ঘণ্টা আগে
১৯৮১ সালের ২৯ ও ৩০ মে’র রাতের সন্ধিক্ষণ। প্রচণ্ড বৃষ্টিতে ভেসে যাচ্ছে চারদিক। রাত দেড়টা। চট্টগ্রাম সেনানিবাসের পেছন দিক দিয়ে সতর্ক দৃষ্টি এড়িয়ে একটা সাদা টয়োটা গাড়ি আর দুটো আর্মি পিকআপ বেরিয়ে এল আঁকাবাঁকা পাহাড়ি পথ দিয়ে। পাবলিক স্কুল রোড হয়ে যাত্রা করল কালুরঘাট ব্রিজের দিকে...
২ ঘণ্টা আগে