
আসিয়ানে বাংলাদেশের সদস্যপদের বিষয়ে থাইল্যান্ডের বিশিষ্টজনদের সমর্থনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আজ শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চলমান ষষ্ঠ বিমসটেক সম্মেলনের ফাঁকে থাই বিশিষ্টজনদের সঙ্গে প্রাতঃরাশ বৈঠকে এ আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টার ফেসবুক পেইজে এক পোস্টে এই বৈঠকের কথা জানানো হয়।
বৈঠকে ড. ইউনূস বলেন, বাংলাদেশ আসিয়ানের খাতভিত্তিক সংলাপ অংশীদার হিসেবে যোগদানের পরিকল্পনা করলেও চূড়ান্ত লক্ষ্য হচ্ছে এই গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংস্থার পূর্ণ সদস্য হওয়া।
তিনি আরও বলেন, ‘সেখানেই আমাদের ভবিষ্যৎ।’
প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ বহুপাক্ষিকতায় বিশ্বাস করে এবং এটি সার্ক ও বিমসটেকের গর্বিত সদস্য।
আঞ্চলিক সহযোগিতা জোরদার করে অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা ও জনগণের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ করাই এসব জোটের লক্ষ্য হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
বৈঠকে প্রধান উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ আশা করে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াসহ শীর্ষ আসিয়ান দেশগুলো বাংলাদেশের সদস্যপদ অর্জনের প্রচেষ্টায় সমর্থন দেবে।
অধ্যাপক ইউনুস থাইল্যান্ড ও বাংলাদেশের জনগণের মধ্যে বৃহত্তর সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দুই দেশই একই ধরনের ইতিহাস ও চ্যালেঞ্জের অংশীদার।
তিনি আরও বলেন, ‘এই বৈঠক হবে সেই সম্পর্কের সূচনা, যেটি আমরা গড়ে তুলতে চাই।’

প্রধান উপদেষ্টা সাম্প্রতিক বৈশ্বিক বাণিজ্যের পরিবর্তন নিয়েও মতামত দেন। তিনি বলেন, বিশ্ব এই ‘বিশৃঙ্খলা’কে নিজেদের উপকারে লাগাতে পারে। এই বিশৃঙ্খলা অনেক কিছু নাড়িয়ে দিতে পারে বলে মন্তব্য করেন তিনি।
একটি নতুন ব্যবসায়িক মডেল নিয়ে ভাবা যায় কি না—বৈঠকে প্রশ্ন তোলেন প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টা বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক পরিবর্তন ও শিক্ষার্থীদের নেতৃত্বাধীন আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরেন, যা একটি নিষ্ঠুর স্বৈরশাসনকে উৎখাত করে দেশে একটি নতুন যুগের সূচনা করেছে।

এই বৈঠকে অংশ নেন— থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী অভিসিত বেজ্জাজিভাসহ একজন সাবেক উপ-প্রধানমন্ত্রী, শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতা, ব্যাংকার, একাডেমিক ও নাগরিক সমাজের নেতারা।
বাংলাদেশের পক্ষে বৈঠকে ছিলেন— পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন।

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী শীর্ষ পর্যায়ের বৈঠক ও পারস্পরিক যোগাযোগের মাধ্যমে যেকোনো সমস্যা সমাধানের বিষয়ে তাঁর আশাবাদ পুনর্ব্যক্ত করেছেন। গতকাল রোববার রাতে বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর ‘আরও দ্রুত হওয়া উচিত।’
৩১ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের কয়েকটি কারাগার ভেঙে পালিয়ে যাওয়া অন্তত ৫১৯ জন বন্দীকে দুই বছর পরও গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের মধ্যে ১৮২ জনের পরিচয়ই শনাক্ত করা যাচ্ছে না। নরসিংদী ও শেরপুর কারাগার থেকে পলাতক এই বন্দীদের মামলাসহ অন্যান্য কোনো তথ্য নেই কারা অধিদপ্তরের নথি কিং
৬ ঘণ্টা আগে
ভোটে জিতে ক্ষমতায় আসার পর প্রতিশ্রুতি অনুযায়ী জনবান্ধব কর্মসূচিগুলো এগিয়ে নিতে কাজ করছিল সরকার। অর্থনীতি পুনরুদ্ধার, কর্মসংস্থান সৃষ্টি, কৃষক-শ্রমিকের স্বস্তি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নেওয়া হচ্ছে পদক্ষেপ। কিন্তু দেশজুড়ে হঠাৎ করে গ্যাস-বিদ্যুতের সংকটে এর অনেক কিছুই যেন বড় পরীক্ষার মুখে...
৭ ঘণ্টা আগে
উড্ডয়নের পর কারিগরি ত্রুটির কারণে নেপালের কাঠমান্ডু বিমানবন্দরে আটকা পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট। রোববার (১৬ আগস্ট) কাঠমান্ডু থেকে ঢাকায় ফেরার পথে এ ঘটনা ঘটে। ফ্লাইটটিতে ১২৭ জন যাত্রী ছিল। পরে তাদের অন্য একটি ফ্লাইটে ঢাকায় নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়।
৯ ঘণ্টা আগে