
বিদ্যুতের জাতীয় গ্রিড বিপর্যয়ের কারণে বিদ্যুৎহীন হয়ে পড়েছে দেশের এক-তৃতীয়াংশ এলাকা। গ্রিড বিপর্যয়ের কারণে ঢাকার কিছু অংশ, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ অঞ্চলে বিদ্যুৎহীন অবস্থায় আছেন সেখানকার গ্রাহকেরা।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের ডেপুটি ম্যানেজার (জনসংযোগ কর্মকর্তা) এ বি এম বদরুদ্দোজা খান আজকের পত্রিকাকে বলেন, ‘আজ দুপুর ২টার দিকে যমুনা নদীর পূর্ব পাশ থেকে ঢাকার দিকে আমাদের যে গ্রিড আছে তা ট্রিপ করে গেছে। গ্রিডের এই সমস্যার কারণে ঢাকার কিছু অংশ, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ অঞ্চলের গ্রাহকেরা বিদ্যুৎহীন অবস্থায় আছে। আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি বিদ্যুতের সংযোগ আবারও স্বাভাবিক করতে।’
এ বি এম বদরুদ্দোজা আরও বলেন, ‘গ্রিড ট্রিপ করার কারণ এখনো অনুসন্ধান করা যায়নি। আমরা আগে বিদ্যুৎ সরবরাহ ফিরিয়ে আনার কাজ করছি।’
তবে অবস্থা স্বাভাবিক হতে কতক্ষণ লাগতে পারে তা নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, বৈদ্যুতিক গ্রিড ট্রিপ করার অর্থ হলো কোনো কারণে সরবরাহ লাইনের কোথাও সংযোগ বিচ্ছিন্ন হওয়া। এটি বিভিন্ন কারণে হতে পারে। যেমন: ওভার লোড, শর্টসার্কিট, ওভার ভোল্টেজ, কারেন্ট ইমব্যালেন্স, গ্রাউন্ড ফল্ট ইত্যাদি। তবে অন্য একাধিক কারণেও এ সমস্যা হতে পারে—স্টেজড বা প্রিফারেনশিয়াল ট্রিপ বা লোডশেডিং এবং ইন্টার ট্রিপিং বা দূরবর্তী কোনো ত্রুটিপূর্ণ সংযোগ বিচ্ছিন্ন করা।

নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ৫০ লাখ পরিবারকে মাসে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নাগরিক প্ল্যাটফর্ম। কার্ড নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় নিয়ে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও গানম্যানের মেয়াদ বাড়াতে চান কয়েকজন রাজনীতিবিদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনা শুরু করেছে। কাদের ক্ষেত্রে এই সুবিধা বহাল থাকবে সে বিষয়ে মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে...
৫ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছাড়ার আগের দিন ১৬ ফেব্রুয়ারি ছয়টি অধ্যাদেশ জারি করেছে। দায়িত্ব পালনের দেড় বছরে এগুলোসহ মোট ১৩২টি অধ্যাদেশ জারি করেছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এগুলোর মধ্যে সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে কিছু অধ্যাদেশও রয়েছে।
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়ে বিএনপি সরকার গঠন করেছে ১৭ ফেব্রুয়ারি। তবে সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এখন কোথায় আছেন? তিনি রাষ্ট্রীয় অতিথি ভবনে থাকলে সেখানে কতদিন থাকবেন?
৭ ঘণ্টা আগে