সচিব পর্যায়ে ব্যাপক রদবদল করেছে সরকার। প্রশাসনে চারজন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। একই সঙ্গে পাঁচ সচিবের দপ্তর বদল করা হয়েছে। এ ছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে (রাজউক) নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।
আজ বুধবার এ বিষয়ে পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে পদোন্নতি দিয়ে খুলনার বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেনকে খাদ্য সচিব, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ফারহিনা আহমেদকে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাসানুজ্জামান কল্লোলকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর আলমকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আখতারকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সচিব) হিসেবে বদলি করা হয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীকে স্থানীয় সরকার বিভাগ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদারকে স্বাস্থ্যসেবা বিভাগ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরীকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামালকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে। পৃথক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি) আনিছুর রহমান মিঞাকে রাজউকের চেয়ারম্যান করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ মাহফুজা আখতারের ১৯ মে, মেজবাহ উদ্দিন চৌধুরী ও মোস্তফা কামালের ২২ মে, আনোয়ার হোসেনের ১৪ জুন, আমিন উল্লাহ নুরী এবং আনিছুর রহমান মিঞার ৪ জুন থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

পদ্মা সেতু উদ্বোধন হয় ২০২২ সালের মাঝামাঝি। এর মধ্য দিয়ে সারা দেশের সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন ঘটে। নৌপথের পরিবর্তে সড়কপথই হয়ে ওঠে মুখ্য। তাই ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের নৌপথে যাত্রী চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তবে পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে বেড়েছে লঞ্চের কেবিনের চাহিদা।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে জামায়াতের আমির শফিকুর রহমান ও উপনেতা হিসেবে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে স্বীকৃতি দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে একাধিক দেশের আকাশসীমা বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত দুই সপ্তাহে মোট ৪৪৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এতে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের চরম ভোগান্তির পাশাপাশি আকাশপথে পণ্য পরিবহনেও বড় ধরনের প্রভাব পড়ছে।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই উত্তাপ ছড়াল। সংসদে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণের বিরোধিতা করে বিরোধীদলীয় সংসদ সদস্যরা প্ল্যাকার্ড প্রদর্শন ও ওয়াকআউট করেন। অবশ্য সংসদের সব গঠনমূলক কাজে পূর্ণ সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছে বিরোধী দল।
৩ ঘণ্টা আগে