
সৌদি আরবে বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে দাম্মামগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এর আগে গতকাল সোমবার ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সব ফ্লাইট স্থগিত করা হয়।
আজ মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে বিমানবন্দরে চলমান হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময়সীমা বাংলাদেশ সময় ও তারিখ অনুযায়ী কার্যকর হবে।
স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও নতুন যাত্রাসূচি যথাসময়ে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে জরুরি প্রয়োজনে সৌদি আরবে যাতায়াত ও বাংলাদেশে ফিরতে যাত্রীরা জেদ্দা এবং মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করতে পারবেন। এ ক্ষেত্রে টিকিট ও ভ্রমণ-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে।

প্রবাসীদের অর্থ-সম্পদ ও অধিকার সুরক্ষা এবং দেশে তাঁদের বিভিন্ন আইনি বিরোধ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিশেষায়িত আদালত গঠনের পরিকল্পনা করছে সরকার। দেশের বিভাগীয় সদর দপ্তরগুলোতে এসব আদালত গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
বয়স ৩৫ বছরের বেশি হলে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ করে দেওয়ার বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘৩৫ বছরের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করতে উদ্যোগ নিতে বলেছি...
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) লক্ষ্য ও উদ্দেশ্য সুনির্দিষ্ট করা এবং অনুষ্ঠান ও সংবাদ পরিবেশনের সামাজিক প্রভাব বিবেচনায় নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছে সংসদীয় কমিটি। আজ মঙ্গলবার জাতীয় সংসদে অনুষ্ঠিত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এমন সুপারিশ করা হয়।
৩ ঘণ্টা আগে
যেসব কর্মীর ভিসার মেয়াদ শেষ হওয়ার উপক্রম হয়েছে, তাঁদের ভিসার মেয়াদ বাড়িয়ে কর্মসংস্থানে ফেরানোর বিষয়ে সৌদি আরবসহ সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। এর আগে ভিসার মেয়াদ বাড়িয়ে কর্মীদের কর্মস্থলে ফেরার ব্যবস্থা করা হয়েছিল। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো...
৩ ঘণ্টা আগে