
যেসব পুলিশ কর্মকর্তারা বয়স্ক এবং যাদের দক্ষতা ও দেশপ্রেমের ঘাটতির আছে, তাদেরকেই বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) এক সংলাপে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যাদের বয়স হয়ে গেছে এবং দক্ষতায় ঘাটতি আছে সে সমস্ত কর্মকর্তাদের চাকরি থেকে অবসর দেওয়া হচ্ছে। যাদের দক্ষতা ও দেশপ্রেমের ঘাটতি আছে, খামোখা তাদের পদে রাখার কোনো যৌক্তিকতা নেই। সেখানে অন্যদের এই পদে সুযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি।’
গত ১৮ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিনটি প্রজ্ঞাপনে তিন পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়টি নিশ্চিত করা হয়। ওই তিনজন হলেন সিআইডির মীর্জা আব্দুল্লাহেল বাকী ও মো. দেলোয়ার হোসেন মিঞা এবং পুলিশ অধিদপ্তরের মো. শহীদুল্ল্যাহ চৌধুরী।
এর আগে ১৬ অক্টোবর বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় তথ্যসচিব মকবুল হোসেনকে। আর ৩১ অক্টোবর বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক পদমর্যাদার দুই কর্মকর্তাকে। তাঁরা হলেন সিআইডির মো. আলমগীর আলম ও টুরিস্ট পুলিশের মো. মাহবুব হাকিম।
গত ১৫ দিনে পাঁচজন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়ায় এই আতঙ্ক তীব্র হয়েছে। এই তালিকা আরও লম্বা হবে বলে ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর ফলে দীর্ঘদিন ধরে পদোন্নতি থেকে বঞ্চিত থাকার অসন্তোষের সঙ্গে যোগ হয়েছে বাধ্যতামূলক অবসরের আতঙ্ক।
তবে পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানান, যেসব পুলিশ কর্মকর্তা দীর্ঘদিন পদোন্নতি পাননি, তাঁরা সরকারকে সংকটের সময় বিব্রত করতে পারেন বলে আশঙ্কা রয়েছে। সে জন্য আগে ভাগেই সমাধানের পথ বেছে নিয়েছে সরকার। এখন প্রতিটি ব্যাচ ধরে বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে।

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকার পরিবহনমালিকদের সঙ্গে আলোচনা করে বাসভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা হারে বাড়িয়েছে। এ নিয়ে গতকাল বুধবার সরকারি ঘোষণাও (প্রজ্ঞাপন) জারি হয়েছে। কিন্তু গত রাত পর্যন্ত রুটভিত্তিক নতুন ভাড়ার তালিকা প্রকাশ করেনি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
৪ ঘণ্টা আগে
নিউইয়র্কে রোহিঙ্গা সংকটবিষয়ক এক উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন। তিনি মিয়ানমারে সহিংসতা বন্ধ, পর্যাপ্ত মানবিক সহায়তা, জবাবদিহি ও আন্তসীমান্ত অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক পদক্ষেপের.....
৭ ঘণ্টা আগে
বৈঠকে উপজেলা ও জেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার পরিধি সম্প্রসারণ, এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ ও তাদের প্রশিক্ষণ, প্রশিক্ষিত এসব স্বাস্থ্যকর্মীদের আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমন্বিত ‘ডিজিটাল পাবলিক হেলথ কেয়ার সিস্টেম’ গড়ে তোলার পরিকল্পনা নিয়েও ফলপ্রসূ মতবিনিময় হয়।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় নিহত মরিয়মের মামা ওবায়দুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৯ ঘণ্টা আগে