
খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ এবং তীব্র নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। একই সঙ্গে দায়ীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
আজ বুধবার এক সংবাদ বিবৃতিতে এ দাবি জানানো হয়।
গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তথ্য তুলে ধরে বিবৃতিতে বলা হয়, ১৪ জুলাই রাত ১২টার দিকে খুলনা নগরীর জাতিসংঘ শিশুপার্ক সংলগ্ন এলাকায় কয়েকজন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন শেষে আড্ডারত অবস্থায় থাকাকালে মোটরসাইকেলে আসা সশস্ত্র দুর্বৃত্তরা তাঁদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। গুলির স্প্লিন্টারের আঘাতে একজন সাংবাদিক আহত হয়েছেন। ঘটনাটি সাংবাদিকদের নিরাপত্তা এবং স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।
আসক মনে করে, সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা শুধু ব্যক্তির জীবন ও নিরাপত্তার ওপর আঘাত নয়, এটি মতপ্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং জনগণের তথ্য জানার অধিকারের ওপরও সরাসরি আঘাত। সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন বা সহিংসতার মাধ্যমে তাদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করার যেকোনো প্রচেষ্টা গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকারের পরিপন্থী।
আসক আরও মনে করে, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁরা যেন ভয়ভীতি ও হয়রানিমুক্ত পরিবেশে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক ও আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক বাধ্যবাধকতার অংশ। বাংলাদেশ সংবিধানের ৩৯ অনুচ্ছেদে মতপ্রকাশের স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতার যে নিশ্চয়তা দেওয়া হয়েছে, তা কার্যকরভাবে বাস্তবায়নের জন্য সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য। একই সঙ্গে আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক চুক্তির (আইসিসিপিআর) ১৯ অনুচ্ছেদও মতপ্রকাশের স্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করার জন্য রাষ্ট্রকে কার্যকর ব্যবস্থা গ্রহণের বাধ্যবাধকতা আরোপ করেছে।
বিবৃতিতে আসক অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অন্যদিকে, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় সাবেক লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে চার দিনে
২৪ মিনিট আগে
নতুন গঠিত উপজেলা ও ইউনিয়ন পরিষদ অন্তর্ভুক্ত হওয়ায় ঠাকুরগাঁও-১ সহ ১১টি সংসদীয় আসনের সীমানা নিয়ে নতুন গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে কাগজে কলমে আসন সীমানায় সংশোধন হলেও বাস্তবে কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা...
১ ঘণ্টা আগে
মানব পাচার ও অবৈধ অভিবাসনের শিকার বাংলাদেশি নাগরিকদের বিদেশ থেকে দেশে ফেরানোর প্রক্রিয়া আরও কার্যকর ও সমন্বিত করতে রিপ্যাট্রিয়েশন ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (আরডিএমএস) চালু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
২ ঘণ্টা আগে
গত বৃহস্পতিবার গুম প্রতিরোধ ও প্রতিকার বিল এবং জাতীয় মানবাধিকার কমিশন বিল জাতীয় সংসদে তোলা হয়েছিল। বিল দুটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য যথাক্রমে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে