
চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচিত করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ব্রিকসের অগ্রগতি উন্নয়নশীল দেশগুলোর জন্য উন্নয়নের নতুন সুযোগ আনবে বলেও তিনি মনে করেন।
গতকাল বুধবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনা প্রেসিডেন্ট সি চিনপিংয়ের মধ্যকার এক বৈঠকে শেখ হাসিনা এই কথা বলেন।
চীনা সংবাদ সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, জোহানেসবার্গে চলমান ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় হোটেল হিলটন স্যান্ডটনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী ২০১৬ সালে চীনা প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন। এ সময় তিনি কোভিড মহামারির সময় চীনের অমূল্য সমর্থন, বাংলাদেশের জনগণের জীবনমান উন্নয়নে অর্থনৈতিক অগ্রযাত্রায় চীনের সহযোগিতার কথাও তুলে ধরেন।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এবং চীনের দারুণ সম্পর্ক দাঁড়িয়ে রয়েছে মূলত পারস্পরিক সম্মান এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর ওপর ভিত্তি করে। এ সময় তিনি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের ১০ম বার্ষিক পূর্তিতে চীনের প্রেসিডেন্টকে অভিনন্দন জানান। শেখ হাসিনা বলেন, ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচিত করেছে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ দৃঢ়ভাবে এক চীন নীতি সমর্থন করে এবং আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা রক্ষায় চীনের গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্বাগত জানায়।’ তিনি আরও জানান, বাংলাদেশ চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে প্রস্তুত এবং ব্রিকসের মতো বহুপক্ষীয় ফোরামের সঙ্গেও সহযোগিতা বাড়াতে চায়।
তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি যে, ব্রিকসের এগিয়ে যাওয়া উন্নয়নশীল দেশগুলোর জন্য উন্নয়নের নতুন সুযোগ উন্মোচিত করবে।’

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে উড়োজাহাজ কেনার ক্ষেত্রে যেকোনো ধরনের অনিয়ম ও দুর্নীতির পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। আজ রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেনের এক প্রশ্নের জবাবে বিমানমন্ত
২ মিনিট আগে
ধর্ম প্রতিমন্ত্রী বলেছেন, ‘বেগম খালেদা জিয়া শুধু দেশনেত্রীই ছিলেন না, উনি একটি ইনস্টিটিউট। ম্যাডামের গণতান্ত্রিক চর্চা হচ্ছে দৃষ্টান্তমূলক উদাহরণ। ম্যাডাম দাঁড়ি টুপি এবং ভিন্নমতকে অনেক সম্মান করতেন।’
২৭ মিনিট আগে
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডে একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। অন্য এক মামলার তদন্ত করতে গিয়ে কল ডিটেইল রেকর্ড (সিডিআর) পর্যালোচনার সময় এই কানেকশন পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি।
৩৭ মিনিট আগে
ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে সরকারি চাকরি বা বিভিন্ন সুবিধা নেওয়ার অভিযোগ খতিয়ে দেখতে দেশের সব মন্ত্রণালয়, অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কাছে তথ্য চেয়েছে সরকার। কোন ব্যক্তি মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে চাকরি নিয়েছেন এবং কার সন্তান ওই সনদের সুবিধায় চাকরি পেয়েছেন, সে তথ্য চেয়ে সংশ্লিষ্ট
১ ঘণ্টা আগে