Ajker Patrika

টিকিট ছাড়া ভ্রমণের সুযোগ করে দেওয়ায় তিন রেলকর্মী বরখাস্ত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৬: ৩৯
টিকিট ছাড়া ভ্রমণের সুযোগ করে দেওয়ায় তিন রেলকর্মী বরখাস্ত
ফাইল ছবি

অর্থের বিনিময়ে টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণের সুযোগ করে দেওয়ার অভিযোগে বাংলাদেশ রেলওয়ের তিন কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ রোববার (১ ফেব্রুয়ারি) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার বাংলাদেশ রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার (পূর্ব)-এর নির্দেশে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়।

বরখাস্তরা হলেন— মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ড মো. আরিফ, স্টুয়ার্ড ম্যানেজার মো. জুয়েল রানা ও কন্ডাক্টর গার্ড মো. মোস্তাফিজুর রহমান লিমন (গার্ড গ্রেড-২), ঢাকা হেডকোয়ার্টার।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৮ জানুয়ারি ঢাকা–চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে কয়েকজন ব্যক্তিকে অর্থের বিনিময়ে টিকিট ছাড়াই অবৈধভাবে ভ্রমণের সুযোগ দেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রেল কর্তৃপক্ষের প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এরপর এই সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

অভিযোগের বিষয়ে পরবর্তী তদন্ত শেষে প্রমাণ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার

ইরানে হামলা হতে পারে আজই, মধ্যপ্রাচ্যের মিত্রদের সতর্ক করেছেন ট্রাম্প

বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ ৭৪ শতাংশ বাড়াল ভারত

‘সব খারিজ হবে, তুই খালি টাকা পাঠাবি’, ভূমি কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল

এবার দুর্নীতির মামলায় গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী ফরহাদ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত