
জাপানসহ উন্নত বিশ্বে বাংলাদেশি কর্মীদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, ‘বিনা মূল্যে প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ শেষে বিনা ব্যয়ে কর্মীদের পাঠানোর লক্ষ্যে এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।’
আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও বাংলাদেশে জাপানের প্রতিষ্ঠান ‘ওনোডেরা ইউজার রান ইনকরপোরেটের’ মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। এই চুক্তির আওতায় সুনির্দিষ্ট দক্ষতা ক্যাটাগরিতে বাংলাদেশি কর্মীদের প্রশিক্ষণ ও সনদ দেওয়ার ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া। আরও উপস্থিত ছিলেন বিএমইটির মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর, বাংলাদেশে নিযুক্ত জাপানের চার্জ দ্য অ্যাফেয়ার্স তাকাহাসি নাওকি এবং ওনোডেরা ইউজার রান ইনকরপোরেটের ওভারসিজ বিজনেস ডিপার্টমেন্টের ম্যানেজার তাকাতো কাওয়াকামি।
আসিফ নজরুল বলেন, ‘জাপান বাংলাদেশিদের জন্য অত্যন্ত প্রিয় একটি কর্মগন্তব্য। এরই মধ্যে কারিগরি প্রশিক্ষণ প্রোগ্রামের আওতায় ৬৯৫ জন টেকনিক্যাল ইন্টার্ন জাপানে গেছেন। নতুন এ সমঝোতা স্মারকের মাধ্যমে আরও অনেক বাংলাদেশিকে জাপানে পাঠানো সম্ভব হবে।’

তিনি জানান, কেয়ার গিভার, ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং, প্লাস্টিক মোল্ডিং, রড বাইন্ডিং, স্ক্যাফোল্ডিং, ওয়েল্ডিং, কারপেইন্টিং এবং অটোমোবাইল মেকানিকসহ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের সুযোগ তৈরি হবে।
সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া বলেন, ‘এই সমঝোতা স্মারক জাপানে বাংলাদেশিদের কর্মসংস্থানের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক। দক্ষ জনবল তৈরি এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’

দেশে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় জনমনে উদ্বেগের পরিপ্রেক্ষিতে আগামী রোববার থেকে জরুরি টিকা ক্যাম্পেইন শুরুর কথা জানিয়েছে সরকার। দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম এই রোগের উপসর্গ নিয়ে চলতি বছরে ২ হাজারের বেশি শিশু দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। মৃত্যু হয়েছে ৫০টির বেশি শিশুর।
৭ মিনিট আগে
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে ইতিমধ্যে একটি আন্তঃসংস্থা টাস্কফোর্স গঠন করা হয়েছে। টাস্কফোর্স চিহ্নিত ও অগ্রাধিকারপ্রাপ্ত ১১টি মামলায় পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। আজ বুধবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনের ষষ্ঠ কার্যদিবসে প্রশ্নোত্তর পর্বে...
৩ ঘণ্টা আগে
হাম এখন ‘মহামারি রূপ’ নিচ্ছে, এ অবস্থায় বৃহস্পতিবার সংসদে ছুটি দিয়ে এমপিদের মাঠে পাঠানো যেতে পারে....
৪ ঘণ্টা আগে
‘আমরা তো টাকা ছাপিয়ে দিচ্ছি না (কৃষক ও ফ্যামিলি কার্ড) যে মূল্যস্ফীতি হবে। কাজেই, মূল্যস্ফীতি হবে না, বরং এই টাকা আমরা যাঁদের দেব, সেইসব কৃষক ও নারী নিশ্চয়ই সিঙ্গাপুর বা বিভিন্ন দেশে...
৪ ঘণ্টা আগে