
বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও বান্দরবানের রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর আদর্শের মাধ্যমে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি প্রান্তের সব জাতিগোষ্ঠীকে জাতীয় মূলধারায় সম্পৃক্ত করার ঐতিহাসিক ভিত্তি স্থাপন করেছিলেন।
শনিবার (১০ অক্টোবর) ঢাকার বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ভবনের সেমিনার হলে সমতলের নৃগোষ্ঠী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী জাতিগোষ্ঠী দলের প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এই অভিমত ব্যক্ত করেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু বলেন, পার্বত্য চট্টগ্রাম কিংবা সমতল—বাংলাদেশের যে প্রান্তেই বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করুক না কেন, তাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতির সুরক্ষা, আধুনিক শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং উন্নত জীবনযাত্রার মান নিশ্চিত করার বিষয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার অত্যন্ত আন্তরিক।
প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করে মন্ত্রী আরও জানান, সরকারের নির্দেশিত বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক শাসন পরিচালনায় ‘রেইনবো নেশন’ ধারণার মাহাত্ম্য উপলব্ধি করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাঁরা কাজ করে যাচ্ছেন। পাশাপাশি পার্বত্য অঞ্চল ও সমতলের জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, আর্থসামাজিক, সাংস্কৃতিক ও সার্বিক উন্নয়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।
বাংলাদেশ জাতীয়তাবাদী জাতিগোষ্ঠী সংগঠনের প্রতিনিধিদলের বিভিন্ন প্রস্তাব ও দাবির প্রতি দৃষ্টি আকর্ষণ করে সাচিং প্রু এমপি বলেন, আপনাদের তুলে ধরা নানা সমস্যা সম্পর্কে সরকার সম্পূর্ণ সচেতন। আজকের এই সভা কেবল কোনো আনুষ্ঠানিকতা নয়, বরং সরকারের ‘রেইনবো নেশন’ ঘোষণারই বাস্তব প্রতিচ্ছবি।
প্রতিনিধিদলের পেশ করা প্রস্তাবনাগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে জানিয়ে তিনি আশ্বাস দেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো এসব যৌক্তিক দাবি বাস্তবায়নে আন্তরিকতার সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
মতবিনিময় সভায় সমতলের নৃগোষ্ঠীর প্রতিনিধিরা তাদের সার্বিক জীবনযাত্রা, শিক্ষা, সংস্কৃতি রক্ষা এবং ভূ-সম্পত্তি সংক্রান্ত নানা জটিলতা ও সমস্যার কথা তুলে ধরেন। মন্ত্রী তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং জানান যে সরকারের সঙ্গে সকল জাতিগোষ্ঠীর এই প্রাতিষ্ঠানিক আলোচনার ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী জাতিগোষ্ঠী দল ও সমতলের নৃগোষ্ঠী সংগঠনের সভাপতি মৃগেন হাগিদকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় অন্যদের মধ্যে সংগঠনটির সাধারণ সম্পাদক শিশির দিওসহ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।

মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।
৩৯ মিনিট আগে
বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
১ ঘণ্টা আগে
সভায় দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা, দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দখল ও চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ, সংবিধান সংশোধন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে। এসব বিষয়ে সংসদ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার বিষয়টিও গুরুত্ব পেতে পারে।
২ ঘণ্টা আগে
পরিস্থিতি পর্যালোচনা করে যাত্রীদের পরবর্তী ব্যবস্থা নিয়ে কাজ চলছে। ক্ষতিগ্রস্ত যাত্রীরা তাৎক্ষণিক সহায়তার জন্য বিমানের কল সেন্টারে যোগাযোগ করতে অথবা নিকটস্থ বিমানের বিক্রয় কার্যালয়ে যেতে পারবেন...
৩ ঘণ্টা আগে