ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অবৈধ টেলিযোগাযোগ যন্ত্রপাতি ও স্থাপনার বিরুদ্ধে অভিযান জোরদার করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ অভিযানে লাইসেন্সবিহীন ওয়াকিটকি জব্দ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা দায়ের করা হচ্ছে।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব কথা জানিয়েছে সংস্থাটি।
বিটিআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে যৌথভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে। সংস্থাটি বলছে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ (সংশোধনী-২০২৬) অনুযায়ী যেকোনো ধরনের ওয়াকিটকি বা বেতার যোগাযোগ যন্ত্র ব্যবহার, সংরক্ষণ, আমদানি, বিপণন কিংবা পরিচালনার জন্য বিটিআরসি থেকে তরঙ্গ বরাদ্দ এবং বেতারযন্ত্রের লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক। লাইসেন্স ছাড়া এ ধরনের যন্ত্র ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ। এ অবস্থায় ব্যবসা প্রতিষ্ঠান, নিরাপত্তা সেবা প্রদানকারী সংস্থা, হোটেল, রেস্তোরাঁ, শপিং মলসহ সব ব্যক্তি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে বিশেষভাবে সতর্ক করেছে বিটিআরসি।
সংস্থাটি জানিয়েছে, যথাযথ অনুমোদন ও লাইসেন্স ছাড়া কোনো ধরনের বেতারযন্ত্র বা ওয়াকিটকি ব্যবহার করা যাবে না। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইন অমান্য করলে প্রচলিত আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
জনস্বার্থে এবং সুষ্ঠু বেতার যোগাযোগ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সবাইকে সংশ্লিষ্ট আইন ও বিধি-বিধান মেনে চলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যাবিশিষ্ট কিডনি ডায়ালাইসিস সেন্টার এবং প্রতিটি জেলা সদর হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে।
২ ঘণ্টা আগে
সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দল না থাকলে পদের কোনো দাম নেই। শৃঙ্খলা না থাকলে কোনো সংগঠন সামনে এগোতে পারে না উল্লেখ করে তিনি দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
২ ঘণ্টা আগে
নৌপরিবহন অধিদপ্তরের হিসাবে দেশে নিবন্ধিত অভ্যন্তরীণ নৌযানের সংখ্যা প্রায় ২২ হাজার ৩০০। তবে চলমান নৌযান শুমারিতে এরই মধ্যে প্রায় ২ লাখ ৭০ হাজার নৌযান শনাক্ত হয়েছে। অর্থাৎ নিবন্ধিত নৌযানের চেয়ে শুমারিতে পাওয়া নৌযানের সংখ্যা প্রায় ১২ গুণ বেশি। এতে স্পষ্ট হয়েছে, এত দিন
১০ ঘণ্টা আগে
সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানকে সাবেক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান গুলি করেন। আর হত্যাকাণ্ডের আগে তৎকালীন সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ হেলিকপ্টারে করে চট্টগ্রামে গিয়েছিলেন...
১৪ ঘণ্টা আগে