জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের দ্বিতীয় দিনের মুলতবি অধিবেশন শুরু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ফরেন সার্ভিস একাডেমিতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এতে সভাপতিত্ব করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
সংলাপে বিএনপি, জামায়াত, এনসিপিসহ ৩০টি দল অংশগ্রহণ করেছে। যার মধ্যে দুটো হল জোট। আজকের বৈঠকে জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি), রাষ্ট্রপতি নির্বাচন ও জেলা সমন্বয় কাউন্সিল প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
গতকালের সংলাপ বয়কট করলেও আজ মুলতবি সংলাপে অংশ নিয়েছে জামায়াতে ইসলামী। আজ বুধবার সকালে জামায়াতের তিন সদস্যদের প্রতিনিধি দল সংলাপে অংশ নেন।
সভার সঞ্চালনা করছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের। সংলাপে আরও উপস্থিত আছেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, মোহাম্মদ আইয়ুব মিয়া উপস্থিত আছেন।
গতকাল মঙ্গলবার প্রথম দিনের সংলাপে সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, নারী প্রতিনিধিত্বসহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয়। ১৭, ১৮ ও ১৯ জুন তিন দিন কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সংলাপ চলবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন আরও ৯ প্রার্থী। এর মধ্যে বিএনপির চারজন ও জামায়াত জোটের পাঁচজন। পরে তাদের আবেদন শুনানির জন্য গ্রহণ করে ওই সব আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দেন আদালত।
৪ মিনিট আগে
দেশের সমুদ্রসীমা ও সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। বিশেষ করে এলএনজি, এলপিজি এবং পেট্রোল, ডিজেল, জেট ফুয়েলসহ ক্রুড অয়েলবাহী জাহাজসমূহের নিরাপদ চলাচল নিশ্চিত করার মাধ্যমে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমকে সুসংহত রাখা হচ্ছে।
২২ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে একাধিক দেশের আকাশসীমা বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত দুই সপ্তাহে ৪২২টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এতে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের ভোগান্তি বাড়ার পাশাপাশি আকাশপথে পণ্য পরিবহনেও বড় ধরনের প্রভাব পড়ছে।
১ ঘণ্টা আগে
আসন্ন পবিত্র ঈদুল ফিতর নিরাপদ ও নির্বিঘ্নে উদ্যাপনের জন্য বাংলাদেশ পুলিশ যাত্রী ও যাত্রীসেবা প্রদানকারীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নিরাপত্তা পরামর্শ দিয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
২ ঘণ্টা আগে