
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবস আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর আগে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে অংশ নেবেন তিনি।
আজ মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তাঁর বুধবার প্রথম কর্মদিবসের কর্মসূচি জানানো হয়েছে।
সেখানে বলা হয়, নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বুধবার সচিবালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। পরে বিকেলে প্রধানমন্ত্রী সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর আজ বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। একই সঙ্গে নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ নিয়েছেন।

মা খালেদা জিয়ার মন্ত্রিসভার আটজনসহ অভিজ্ঞ নয়জনের সঙ্গে ৪০টি নতুন মুখ নিয়ে নিজের মন্ত্রিসভা সাজিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নিজেও প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রিত্বের দায়িত্বভার গ্রহণ করেছেন।
১ ঘণ্টা আগে
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিজয়ী হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান তিনি।
৩ ঘণ্টা আগে
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ সৌজন্য সাক্ষাৎ করেছেন শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যম মন্ত্রী ড. নালিন্দা জয়াতিসা।
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের পার্লামেন্টারি আন্ডার-সেক্রেটারি অব স্টেট (ইন্দো-প্যাসিফিক) ও সমতা বিষয়ক মন্ত্রী সিমা মালহোত্রা আজ নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
৩ ঘণ্টা আগে