বাংলাদেশ পুলিশের নতুন ইউনিফর্ম বা পোশাক মাঠপর্যায়ে ব্যবহার শুরু হয়েছে। প্রথম ধাপে আজ শনিবার থেকে ঢাকা মহানগর পুলিশসহ দেশের সব মহানগর পুলিশ ও বিশেষায়িত ইউনিটের সদস্যরা ‘লোহিত রঙের’ নতুন পোশাক পরেছেন। তবে জেলা ও রেঞ্জ পুলিশ সদস্যরা এখনো নতুন ইউনিফর্ম পাননি; ধাপে ধাপে তাঁদের কাছেও পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম উইংয়ের সহকারী মহাপরিদর্শক (এআইজি) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, মেট্রোপলিটনে ইউনিফর্ম পরিবর্তন শুরু হয়েছে। জেলা পুলিশ দ্রুতই নতুন পোশাকে রূপান্তরিত হবে। তবে এপিবিএন ও এসপিবিএন আগের পোশাকই ব্যবহার করবে।
বৈষম্যবিরোধী আন্দোলনে দমন-পীড়নের অভিযোগের পর পুলিশ সংস্কারের দাবি ওঠে। এরপর অন্তর্বর্তী সরকার নতুন পোশাক অনুমোদন দেয়। সেই সিদ্ধান্তের অংশ হিসেবে পিবিআই, ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ ও নৌ পুলিশের সদস্যরাও এই নতুন রঙের পোশাক পরবেন।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গতকাল থেকে দেশের সব মহানগর পুলিশে নতুন পোশাক চালু হয়েছে। পর্যায়ক্রমে সব সদস্যই নতুন ইউনিফর্ম পাবেন।
এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, পুলিশ, র্যাব ও আনসারের জন্য তিন ধরনের নতুন পোশাক চূড়ান্ত করা হয়েছে এবং ধীরে ধীরে তা বাস্তবায়ন করা হবে।
তাঁর মতে, পোশাক পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাহিনীর সদস্যদের মানসিকতার বদলও আসবে বলে আশা করছে অন্তর্বর্তী সরকার। পুলিশে সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে স্বাধীন পুলিশ কমিশন গঠনের কাজও চলছে।

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে চীন ও যুক্তরাজ্য। আজ বৃহস্পতিবার পৃথক বার্তায় দুই দেশই বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছে।
৩ মিনিট আগে
র্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী গঠন করা হলেও বাহিনীর সদস্যদের বিরুদ্ধে বিচারাধীন মামলার কার্যক্রম বন্ধ হবে না বলে জানিয়েছে র্যাব। নতুন বাহিনী গঠনের জন্য প্রস্তাবিত আইনে র্যাবের আওতায় থাকা বিচারাধীন মামলাগুলোর কার্যক্রম আগের আইন অনুযায়ী চলমান রাখার বিধান রাখা হয়েছে।
১৮ মিনিট আগে
আজ বৃহস্পতিবার এক শুভেচ্ছাবার্তায় অধ্যাপক ইউনূস বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক পথচলা পাঁচ দশকের বেশি সময়ের। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গেও তাঁর পথচলা নিবিড়ভাবে সম্পৃক্ত।
৪০ মিনিট আগে
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ছয়জন সংসদ সদস্য। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩৪৩ জন ভোট দেন।
১ ঘণ্টা আগে