
করোনার সংক্রমণ রোধে আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত ১২টা থেকে আগামী মঙ্গলবার (১০ আগস্ট) রাত ১২টা পর্যন্ত কঠোর বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এই বিধিনিষেধের মধ্যে শিল্প কলকারখানা খোলা থাকবে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল করবে।
বিধিনিষেধ শেষে আগামী ১১ আগস্ট থেকে কীভাবে দেশ চলবে সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু জানানো হয়নি। মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা জানান, ১১ আগস্টের আগেই প্রজ্ঞাপন জারি করে এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হবে।
করোনার সংক্রমণ কমাতে গত ৫ এপ্রিল থেকে মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করছে সরকার। ধাপে ধাপে এর মেয়াদ বাড়িয়ে বিধিনিষেধগুলো পর্যায়ক্রমে শিথিল করা হয়েছিল। এরপর করোনার সংক্রমণ আবার বেড়ে গেলে গত ১-১৪ জুলাই পর্যন্ত সারা দেশে কঠোর বিধিনিষেধ কার্যকর করা হয়। এরপর কোরবানির ঈদের আগে আট দিনের জন্য বিধিনিষেধ শিথিল ছিল। গত ২৩ জুলাই থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত কঠোর বিধিনিষেধ চলছে।

রমজানের শেষ সপ্তাহ চলছে। বেশির ভাগ মানুষই সপরিবারে ঝুঁকেছে ঈদের কেনাকাটায়। বইমেলায় তাই তেমন ভিড় নেই। এই শেষ কদিনে যাঁরা আসছেন, তাঁদের মূল উদ্দেশ্য বই কেনা। স্টলগুলোর বিক্রয়কর্মীরা জানিয়েছেন, বিক্রি যতটা খারাপ হবে ভাবা হয়েছিল, ততটা নয়।
৪ ঘণ্টা আগে
পদ্মা সেতু উদ্বোধন হয় ২০২২ সালের মাঝামাঝি। এর মধ্য দিয়ে সারা দেশের সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন ঘটে। নৌপথের পরিবর্তে সড়কপথই হয়ে ওঠে মুখ্য। তাই ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের নৌপথে যাত্রী চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তবে পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে বেড়েছে লঞ্চের কেবিনের চাহিদা।
৫ ঘণ্টা আগে
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে জামায়াতের আমির শফিকুর রহমান ও উপনেতা হিসেবে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে স্বীকৃতি দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
৬ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে একাধিক দেশের আকাশসীমা বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত দুই সপ্তাহে মোট ৪৪৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এতে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের চরম ভোগান্তির পাশাপাশি আকাশপথে পণ্য পরিবহনেও বড় ধরনের প্রভাব পড়ছে।
৭ ঘণ্টা আগে