
এবার ফ্রান্স, বাহরাইন ও সিঙ্গাপুরের প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। চলতি মাসের ১৩ তারিখ থেকে ধাপে ধাপে ইসির কারিগরি ও ব্যবস্থাপনা টিম এই তিন দেশে প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করতে যাবে।
ইসির উপসচিব জি এম সাহাতাব উদ্দিনের স্বাক্ষরিত ফ্রান্স, বাহরাইন ও সিঙ্গাপুর—এই তিন দেশের পৃথক ছয়টি সরকারি আদেশ থেকে বিষয়টি জানা যায়।
সরকারি আদেশ থেকে জানা যায়, চলতি মাসের ১৩ তারিখে ইসির উপসচিব মোহাম্মদ এনামুল হকের নেতৃত্বে চার সদস্যের একটি কারিগরি টিম যাবে বাহরাইনে। সেখানে তারা সাত দিন অবস্থান করবে। এ ছাড়া ১৫ জুলাই ইসির আইডিয়া প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) প্রকল্প পরিচালকের নেতৃত্বে দুই সদস্যের একটি ব্যবস্থাপনা দল যাবে দেশটিতে।
ফ্রান্সের জন্য জারি করা সরকারি আদেশ থেকে জানা যায়, চলতি মাসের ২০ তারিখে ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি দল ফ্রান্সে যাবে। সেখানে তারা সাত দিন অবস্থান করবে।
এ ছাড়া ২২ জুলাই এনআইডি অনুবিভাগের মহাপরিচালক আবুল হাসনাত মুহাম্মদ আনোয়ার পাশার নেতৃত্বে দুই সদস্যের একটি ব্যবস্থাপনা দল যাবে দেশটিতে।
সিঙ্গাপুরের জন্য জারি করা সরকারি আদেশ থেকে জানা যায়, চলতি মাসের ২৭ তারিখে সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তার নেতৃত্বে চার সদস্যের একটি দল সিঙ্গাপুরে যাবে। সেখানে তারা সাত দিন অবস্থান করবে। এ ছাড়া ২৯ জুলাই ইসির অতিরিক্ত সচিবের নেতৃত্বে দুই সদস্যের একটি ব্যবস্থাপনা দল যাবে দেশটিতে।
চিঠিগুলোতে আরও উল্লেখ করা হয়, এই তিন দেশে নিবন্ধন কার্যক্রম চালু করতে এই ছয় দলের এ-সংক্রান্ত সব খরচ নির্বাচন কমিশন সচিবালয়ের আইডিয়া প্রকল্প (ফেজ-২) বহন করবে।
বর্তমানে ১৪টি দেশের ২৪টি স্টেশনে ভোটার কার্যক্রম ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণ কার্যক্রম চলমান রেখেছে ইসি।
ইসির সূত্রে জানা যায়, বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাই; সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা; যুক্তরাজ্যের লন্ডন, ম্যানচেস্টার ও বার্মিংহাম; ইতালির রোম ও মিলান; কুয়েতের কুয়েত সিটি; কাতারের দোহা; মালয়েশিয়ার কুয়ালালামপুর; অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও সিডনি; কানাডার অটোয়া ও টরন্টো; জাপানের টোকিও; যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, মায়ামি, ওয়াশিংটন ডিসি ও লস অ্যাঞ্জেলেস; মালদ্বীপের মালে; ওমানের মাসকাট এবং দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায়—মোট ১৪টি দেশের ২৪টি স্টেশনে ভোটার কার্যক্রম ও এনআইডি বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

চার মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আবার চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট–ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট। আজ রোববার যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে ছেড়ে আসা বিজি-২০৮ ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের মধ্য দিয়ে এ রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু হয়...
১৪ মিনিট আগে
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ছয় কর্মকর্তা ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে
১ ঘণ্টা আগে
দলের বিচার ও দল নিষিদ্ধ করার যে প্রক্রিয়া, সে আইনগুলো আওয়ামী লীগই প্রণয়ন করেছে। সংবিধান সংযোজন করেছে। আওয়ামী লীগ ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত স্বৈরশাসন কায়েমের জন্য সার্বিক সহযোগিতা করেছে। তখন গণতন্ত্র হরণ করা হয়েছিল। নির্বিচারে মানুষ হত্যা করাসহ সবকিছুতেই আওয়ামী লীগ দোসর হিসেবে কাজ করেছে।
১ ঘণ্টা আগে
হামে আক্রান্ত হয়ে ৯ মাস বয়সী শিশু সাউদা মুসকানের মৃত্যুর ঘটনায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। আজ রোববার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে শিশুটির বাবা সিরাজুল...
২ ঘণ্টা আগে