
পূজাকে কেন্দ্র করে একটি মহল খাগড়াছড়িতে ঘটনা ঘটানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেছেন, ‘আমাদের দেশে সনাতন ধর্মীদের একটা বড় উৎসব চলছে। এই উৎসবটাকে শান্তিপূর্ণভাবে করার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। কিন্তু একটা মহল যারা চাচ্ছে ভালোভাবে এবং ধর্মীয় উদ্দীপনার সঙ্গে এবং উৎসবমুখরভাবে হতে না পারে সেই চেষ্টা করছে। এই একটি মহলই খাগড়াছড়িতে ঘটনা ঘটার চেষ্টা করছে।’
আজ সোমবার দুপুরে রাজধানীর পুরাতন রমনা থানা কমপ্লেক্সে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঁচটি থানার প্রশাসনিক কাম-ব্যারাক ভবন নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠান শেষে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এ ক্ষেত্রে কী ধরনের পদক্ষেপ নিচ্ছেন এবং সেখানে তিনজন নিহত ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হয়েছে— এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সাংবাদিক একটি সত্যি প্রশ্ন করেছেন। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনা ঘটাচ্ছে। তবে কারওর ইন্ধনে যাতে ঘটনা ঘটাতে না পারে আমরা এইজন্য সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। আমাদের পার্বত্য চট্টগ্রামের যিনি উপদেষ্টা তিনি সেখানে রয়েছেন, তিনি বিষয়টা দেখতেছেন। তিনি আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলেছেন।’
এখন পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আপনারা জানেন, কিছু সন্ত্রাসী পাহাড়ের ওপর থেকে ফায়ার করেছে। এই হাতিয়ারগুলো অনেক সময় বাইরে থেকে আসে। আমি অবশ্য দেশের নাম বলতে চাই না। আমার সাংবাদিক ভাই দেশের নামটা বলে দিছে। এসব প্রতিহত করতে চাইলে আপনাদের সবার সাহায্য ও সহযোগিতা দরকার হবে। সবাই সাহায্য সহযোগিতা করবেন।’
সেখানে আটকে পড়া পর্যটকদের অধিকাংশকেই ফিরিয়ে আনা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
এসময় তিনি আরও বলেন, ‘গতকাল থেকে আমাদের দেশে একটা উৎসব শুরু হয়ে গেছে। এই উৎসবের সময় কেউ যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে। রাস্তা ঘাট যেন বন্ধ না করে এবং পূজা যেন নির্বিঘ্নভাবে উদ্যাপন করতে পারে। সবাইকে বলব সাহায্য সহযোগিতা করার জন্য।’

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, মর্যাদা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সংসদে প্রতিবন্ধিতা অধিকারবিষয়ক একটি ককাস গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত এই ককাসের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনে সম্মতি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও জামায়াত..
৩ ঘণ্টা আগে
স্বৈরাচারের সময়ে যারা ‘গুপ্ত’ অবস্থায় লুকিয়ে ছিল, এখন তাদের মধ্যে স্বৈরাচার লুকিয়ে আছে কি না—এমন প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে কে কাকে গুপ্ত করার দায়িত্ব নিয়েছে, তা জনগণের সামনে উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।
৭ ঘণ্টা আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এ নিয়ে কথাবার্তা চলছে। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই। নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন
৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, ‘কেউ যদি অরাজকতা সৃষ্টি করতে চায়, অবশ্যই দেশের আইনে বলে দেওয়া আছে কীভাবে অরাজকতাকে নিয়ন্ত্রণ করতে হয়। কাজেই সরকার হিসেবে এবং শুধু সরকার হিসেবে নয়, জনগণের দ্বারা একটি নির্বাচিত সরকার হিসেবে পরিষ্কারভাবে বলতে চাই, প্রত্যেকে প্রত্যেকের সীমার মধ্যে থাকা দরকার।’
৮ ঘণ্টা আগে