
জুলাই অভ্যুত্থানের বিজয়ী শক্তিরা ঐক্যবদ্ধভাবে বাহাত্তরের সংবিধান বাদ দিয়ে নতুন সংবিধান রচনা করতে চাইলে, বাস্তবে সেটাই ঘটত বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল শুনানিতে আজ বুধবার এই অভিমত দেন রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা।
পরে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, ‘এই জুলাই বিপ্লবওয়ালারা, বিজয়ী শক্তি যদি ঐক্যবদ্ধভাব বলত যে, আমরা বাহাত্তরের সংবিধান চাই না, আমরা নতুন সংবিধান রচনা করতে চাই ঐক্যবদ্ধভাবে, তাহলে সেটাই হতো সংবিধান।’
‘বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া’ সংক্রান্ত তাঁর এক মন্তব্য নিয়ে ধোঁয়াশা কাটিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, অ্যাজ অ্যা হোল (বাহাত্তরের সংবিধান) ছুড়ে ফেলতে চাইনি। এই জায়গাটা মিসকোট আপনারা করবেন না। আমি বলেছি যে, বিজয়ী শক্তি ঐক্যবদ্ধভাবে যদি চাইতো, তাদের মধ্যে বিভেদ থাকলে হবে না, ঐক্যবদ্ধভাবে হতে হবে- এই শব্দটা;।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বিভাগে অষ্টম দিনের মতো এ বিষয়ে শুনানি হয়।
এদিন আরও শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আনীক আর হক এবং বিএনপি-সমর্থিত আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।
শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘হাকিম নড়ে তো হুকুম নড়ে না। খায়রুল হক সাহেবরা হুকুম নড়ায়ে দিয়েছেন সংক্ষিপ্ত রায় এবং পূর্ণাঙ্গ রায়ের মধ্য দিয়ে; যা শাস্তিযোগ্য অপরাধ। শাস্তি হতে পারে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড। সংবিধান একটা অরগানিক ডকুমেন্ট। এটা বিভিন্ন রকমভাবে উপস্থাপিত হয়। কোরআন কিংবা বাইবেল—কেউ পরিবর্তন করতে পারবে না। সংবিধান পরিবর্তনযোগ্য। আজকে সংবিধানের অ্যামেন্ডমেন্টে (সংশোধন) যদি বলে দেন, তত্ত্বাবধায়কে ফিরে গেলাম, সেটাই যে অ্যাবসোলিউট (যথাযথ) হবে—তাও না। এটাও জনগণের চাহিদা অনুসারে হবে। জনগণ যদি মনে করে, এটাতে তার ভোটাধিকার নিশ্চিত হচ্ছে না, জনগণ ইচ্ছা করলে এর বিরুদ্ধে সংগ্রাম করতে পারবে।’
মো. আসাদুজ্জামান বলেন, ‘আমরা মনে করি, ওই (তত্ত্বাবধায়ক সরকার বাতিল) রায় থাকা উচিত না। আমরা বিশ্বাস করি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে রায়টা লেখা হয়েছে একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য। এই রায় দুটি গ্রাউন্ডে বাতিল হবে। সাতজন মিলে ঘোষণা করলেন, আগামী দুটি সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। সেখানে উনারা ডেভিয়েট (বিচ্যুত) করে পূর্ণাঙ্গ যে রায় দিলেন, তা ওপেন ঘোষণা রায়ের সঙ্গে সাংঘর্ষিক। ঘোষিত রায় পরিবর্তন করার জন্য রিভিউ করতে হবে। রিভিউ যেকোনো পক্ষ করতে পারে। আদালত স্বতঃপ্রণোদিত হয়েও করতে পারেন। খায়রুল হক সেই পথে না গিয়ে যে পথে হেঁটেছেন, তা আইনের ব্যত্যয়। রিভিউ না করে উনি রায় পরিবর্তন করেছেন। এটা দণ্ডবিধির ২১৯ ধারা অনুসারে শাস্তিযোগ্য অপরাধ। উনি পাবলিক সার্ভেন্ট হিসেবে জানতেন, এ ধরনের পরিবর্তন করা আইনে সম্ভব নয়। তারপরও উনি সেটা করেছেন।’
আসাদুজ্জামান বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাংলাদেশে আসার পরে যেভাবে দেশের গণতন্ত্র উন্নত হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার বিলোপের পরে সেই সুযোগ হয়নি। এই ব্যবস্থা বাতিল করার পর হত্যা, গুম, রাতের বেলায় ভোট দেওয়া, মিথ্যা মামলায় মানুষকে কারাগারে পাঠানো—এ ধরনের রাজনীতি শুরু হয়। ৭০ লাখের মতো মানুষ গায়েবি মামলায় আসামি হয়। সেই কারণে এটা ২১৯ ধারার অপরাধ হিসেবে গণ্য হবে।

চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী এক অস্থির পরিস্থিতিতে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই সঙ্গে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই সনদ’ বা সংবিধান সংস্কার-সংক্রান্ত জাতীয় গণভোট। নির্বাচনের প্রাথমিক ফলাফল অনুযায়ী বিএনপি ও তার মিত্রদলগুলো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের বড় একটি অংশ জামানত হারিয়েছেন। তাঁদের মধ্যে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম এবং সাবেক সংসদ সদস্য মো. আনিসুজ্জামান খোকন রয়েছেন।
২ ঘণ্টা আগে
প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব পালনের ক্ষেত্রে আপনার প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমুখী চেতনার আলোকে আপনি দেশকে একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী পথে এগিয়ে নিয়ে যাবেন। বিএনপি, তারেক রহমান, প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল শুক্রবার গভীর রাতে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৭ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য গেজেট এবং গণভোটের সরকারি ফলাফলের গেজেট প্রকাশ করা হয়েছে।
৩ ঘণ্টা আগে