Ajker Patrika

চুক্তিতে ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত থাকছেন তালহা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৫০
চুক্তিতে ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত থাকছেন তালহা
রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা। ছবি: সংগৃহীত

ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহাকে চাকরির মেয়াদ শেষেও একই পদে রেখে দিচ্ছে সরকার।

পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচের এই কর্মকর্তার অভোগ করা অবসরোত্তর ছুটি ও এ-সংক্রান্ত সুবিধা স্থগিত করে আগামী ৩ অক্টোবর থেকে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চুক্তিতে ফ্রান্সে রাষ্ট্রদূত নিয়োগ দিয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তালহাকে চুক্তিতে রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অনুবিভাগের মহাপরিচালক থাকাকালে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর তালহাকে ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেয় সরকার।

রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ার আগে তালহা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এবং লন্ডন ও তেহরানে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্বে ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত