
করোনা কিছুটা কমেছে। তবে এখনো দু-চারজন মারা যাচ্ছেন। যাঁরা মারা যাচ্ছেন, তাঁদের অধিকাংশই করোনার টিকা নেননি। এখন টিকা না নিলে হাতে মজুত টিকার মেয়াদ দ্রুতই শেষ হয়ে যাবে। মেয়াদ থাকতে দ্বিতীয় ডোজ টিকা না নিলে তাঁরা পরবর্তী সময়ে আর বুস্টার ডোজ নিতে পারবেন না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
আজ রোববার সকালে রাজধানীর মহাখালীতে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানে (নিপসম) বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, ‘করোনা এখনো পুরোপুরি বিদায় নেয়নি। অথচ এখনো অনেকেই প্রথম ডোজ নেননি। যেকোনো সময় সংক্রমণ বাড়তে পারে। নিজেকে এবং একই সঙ্গে দেশকে বিপদমুক্ত রাখতে সবার করোনার টিকা নেওয়া উচিত।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য করোনার টিকা কার্যক্রম ১১ আগস্ট পরীক্ষামূলকভাবে এবং ২৬ আগস্ট পুরোদমে শুরু হবে। আমাদের হাতে এই মুহূর্তে শিশুদের জন্য প্রায় ৩০ লাখ ডোজ ভ্যাকসিন আছে। এগুলো দিয়ে আমরা ৫ থেকে ১১ বছর বয়সী মধ্যে ১৫ লাখ শিশুকে টিকা দিতে পারব। পরবর্তী সময়ে শিশুদের জন্য আরও টিকা আনা হবে।’
অনুষ্ঠানে শিশুদের জন্মের পর থেকেই মায়ের দুধ পান করানোর ওপর গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী। দেশে এখন ৭০ ভাগ দুগ্ধজাত শিশু মায়ের দুধ পান করলেও প্রায় ৩০ ভাগ শিশু মায়ের দুধ পান করে না। কেন করছে না সে বিষয়টিতে আরও গুরুত্ব দিতে মন্ত্রী সংশ্লিষ্ট সবাইকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। এক্ষেত্রে বিভিন্ন কল-কারখানায় মায়েদের জন্য ব্রেস্টফিডিং কর্নার চালুর কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর এবং নিপসমের পরিচালক অধ্যাপক ডা. বায়েজিদ খুরশীদ রিয়াজ।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের করা ‘পারস্পরিক বাণিজ্যচুক্তি’ নিয়ে সম্প্রতি আলোচনা জোরালো হয়েছে। অনেকের মতে, চুক্তিতে বাংলাদেশের স্বার্থ সেভাবে সংরক্ষণ করা হয়নি। চুক্তিটি পর্যালোচনা করে দেখা গেছে, এতে বাংলাদেশের জন্য যতটা না ছাড়ের ব্যবস্থা রয়েছে, তার চেয়ে বেশি যুক্তরাষ্ট্রের অর্জ
১৮ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি এলাকায় চৌকিরদহ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন। আজ সোমবার (২০ এপ্রিল) বিকেলে কোদাল দিয়ে মাটি কেটে তিনি খননকাজের সূচনা করেন। অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত...
৪৩ মিনিট আগে
গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, ‘মিডিয়া তার নিজস্ব গতিতে স্বাধীনভাবে কাজ করে যাবে—এটাই প্রধানমন্ত্রীর নীতি।’
১ ঘণ্টা আগে
সৌদি আরবে অবস্থানরত ৬৯ হাজার রোহিঙ্গার বাংলাদেশি পাসপোর্ট ইস্যুর প্রসঙ্গ তুলে রাষ্ট্রদূত এই প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করেন। জবাবে মন্ত্রী জানান, প্রয়োজনীয় ডকুমেন্টস বা প্রমাণ সাপেক্ষে ইতিমধ্যে ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট প্রদান করা হয়েছে।
১ ঘণ্টা আগে