
ডাক বিভাগের বেদখল সম্পদ দখলমুক্ত করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে ডাক অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
কর্মকর্তাদের উদ্দেশ্য করে ফয়েজ আহমদ বলেন, ‘ডাক বিভাগের সম্পদের ডিজিটাল ইনভেনটরি করুন। বিগত সময়ে ডাক বিভাগের যে সকল সম্পদ বেদখল হয়েছে, তা দখলমুক্ত করার চেষ্টা করা হবে।’
ফয়েজ আহমদ তৈয়্যব ডাক অধিদপ্তরের সকল নির্মাণকাজের মান পরীক্ষা করার পাশাপাশি ইকুইপমেন্ট এবং সফটওয়্যারের গুণগতমান পরীক্ষা করার বিষয়ে কর্মকর্তাদের নির্দেশনা দেন।
বিভিন্ন প্রকল্পের বিষয়ে ফয়েজ আহমদ বলেন, ‘এক্সিট প্ল্যান ছাড়া কোনো প্রকল্প অনুমোদন করা হবে না। প্রকল্পের এক্সিট প্ল্যান অবশ্যই থাকতে হবে। নতুন প্রকল্পে ডিপিপি কোয়ালিটি নিশ্চিত করতে হবে।’
যে সরকারি সেবা জনগণকে অফিসে গিয়ে সংগ্রহ করতে হয়, তা ডাক বিভাগের মাধ্যমে ঘরে পৌঁছে দেওয়া যায় কি না, এর সম্ভাবনা যাচাই করতে কর্মকর্তাদের নির্দেশনা দেন ফয়েজ আহমদ তৈয়্যব। শুধু ইউরোপের উদাহরণ না দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তানের সাকসেসফুল সার্ভিসের মডেল সম্পর্কে খোঁজ নিতে কর্মকর্তাদের বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।
মতবিনিময় সভায় ডাক অধিদপ্তরের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো মুশফিকুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় ডাক অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশের বিভিন্ন কারাগারে বন্দী মায়েদের সঙ্গে ৩ শতাধিক শিশু রয়েছে বলে হাইকোর্টে প্রতিবেদন দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদ দীপার দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের আদেশ অনুযায়ী ওই প্রতিবেদন দেওয়া হয়...
১৪ মিনিট আগে
আগামী নভেম্বরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের লক্ষ্যে প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বিমানবন্দরটি চালু হলে কক্সবাজারে দেশি-বিদেশি পর্যটকদের সরাসরি যাতায়াতের সুযোগ বাড়বে।
১৭ মিনিট আগে
জ্ঞাত আয়বহির্ভূত ৭৬ লাখ ৬৩ হাজার টাকার সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগে নিষিদ্ধ যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণ কমিটির নেতা মো. শাহাবুদ্দিন ও তাঁর স্ত্রী নাজিয়া হাসান ডালিয়ার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২১ মিনিট আগে
চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে মব সহিংসতায় ৫৪ জন নিহত এবং ১৪৫ জন আহত হয়েছেন। এ সময়ে সারা দেশে রাজনৈতিক সহিংসতার ঘটনায় দলীয় কোন্দল ও অন্তর্কোন্দলে ১৭ জন নিহত এবং ১ হাজার ২২৭ জনের অধিক মানুষ আহত হয়েছেন। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) চলতি বছরের জুলাই থেকে স
২২ মিনিট আগে