
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন সংক্রান্ত সরঞ্জাম ক্রয় সম্পন্ন করবে ইসি।
ইসি সচিব আজ বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা জানান।
তিনি বলেন, ‘নির্বাচন সামগ্রী ক্রয় করার ব্যাপারে আমরা টেন্ডার আহ্বান করেছি। একটি টেন্ডার রি-টেন্ডার হবে। আমরা চেষ্টা করছি সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন সংক্রান্ত মালামাল ক্রয় সম্পন্ন করতে।’
নির্বাচনের প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, ‘আমাদের সমস্ত দাপ্তরিক আলোচনাই এখন নির্বাচন প্রস্তুতি সম্পর্কিত। প্রস্তুতি একটি চলমান প্রক্রিয়া। এটাকে কোনা একটি টাইমলাইনে ফিট করলে ভুল হবে।’

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণের প্রস্তুতি নিয়ে আজ মঙ্গলবার জাতীয় সংসদের কেবিনেট কক্ষে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের বিষয়টি জানান ইসি সচিব।
১৩ মিনিট আগে
ইলিশের উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, ইলিশের বিচরণক্ষেত্রের নদীগুলোতে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত ড্রেজিং না হওয়ায় পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ইলিশ স্রোতের বিপরীতে চলাচল করে। তাই নদীর প্রবাহ আরও
১ ঘণ্টা আগে
দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত জুলাই মাসে ২০২ কোটি ৬৩ লাখ ৪৯ হাজার টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি পাঁচটি দপ্তরের দাপ্তরিক কাজে ব্যবহৃত বিদ্যুতের সিংহভাগ সৌর বিদ্যুৎ ব্যবহারের নির্দেশ দিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ শাখা আজ মঙ্গলবার এক পরিপত্রে এই তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগে