
উৎপাদিত নিরাপদ শাকসবজি, ফলমূল ও ফুল বিদেশে রপ্তানির ক্ষেত্রে গুণগতমান নিশ্চিত করতে বললেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। গতকাল শনিবার (২ মে) দিনাজপুরে অনুষ্ঠিত পলিশেডে উৎপাদিত ফসলের গুণগতমান রক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
টেকসই কৃষি ব্যবস্থাপনা গড়ে তুলতে বিএডিসির মাধ্যমে বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর মধ্যে ‘পলিশেড নির্মাণ প্রকল্প’টির লক্ষ্য, উদ্দেশ্যে ও ফলাফল অনেকটাই ভিন্ন ধাঁচের। প্রকল্পটির মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে পানিসাশ্রয়ী সেচ প্রযুক্তি এবং পলিশেড নির্মাণের মাধ্যমে নিয়ন্ত্রিত তাপমাত্রা এবং নিয়ন্ত্রিত পরিবেশে শাকসবজি, ফল-মূল ও ফুল উৎপাদন করা হচ্ছে।
এ ছাড়া পলিশেড হাউজে ড্রিপ ইরিগেশন ও মিস্ট ইরিগেশনের মাধ্যমে উৎপাদিত পোকামাকড়মুক্ত শাকসবজি, ফলমূল ও ফুল স্থানীয় বাজার, রাজধানীর বিভিন্ন সুপার শপে বিক্রি করা হচ্ছে। সম্প্রতি পলিশেডে উৎপাদিত মানসম্পন্ন ক্যাপসিকাম ও জারবেরা ফুল মধ্যপ্রাচ্যেও রপ্তানি করা হচ্ছে এমনটি বললেন প্রকল্পের পরিচালক মো. মাহবুব আলম।
সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন, পলিশেডের মাধ্যমে উৎপাদিত নিরাপদ শাকসবজি, ফল-মূল ও ফুল বিদেশে রপ্তানির বিষয়টি একটি গৌরবান্বিত বিষয়। তবে উৎপদিত দ্রব্যাদির গুণগতমান নিশ্চিত করতে হবে। ফলে বিষয়টির ওপর কৃষকদের সুনির্দিষ্ট এবং সম্যক ধারণা থাকতে হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের উৎপাদন ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বাজারজাতকরণের কলাকৌশল সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে।
উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) প্রধান প্রকৌশলী (সেচ), নির্বাহী প্রকৌশলী (দিনাজপুর), কৃষক ও উদ্যোক্তারাসহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক কর্মসংস্থান শাখার উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
২১ মিনিট আগে
জাতীয় সংসদের ৫০টি সংসদীয় কমিটির মধ্যে ২৫টির গঠনপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়। শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি সেলিম ভূঁইয়া এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি সেলিমা রহমান।
২৪ মিনিট আগে
সংসদে একটি মিডিয়ার বিষয়ে বক্তব্য দেওয়ার পর ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে নিয়ে ১০৯টি ‘উদ্দেশ্যমূলক সংবাদ’ প্রকাশ করা হয়েছিল বলে অভিযোগ করেছেন হাসনাত আবদুল্লাহ । কিন্তু সেগুলো অনলাইনে প্রকাশিত হওয়ায় প্রেস কাউন্সিলে অভিযোগ করতে পারেননি বলে দাবি করেন তিনি। বিরোধীদলের সদস্যদের লক্ষ্য করে অনলাইনে অপতথ্য ছড়ানো হলে
২ ঘণ্টা আগে
সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হামলায় নারী শিক্ষিকার মৃত্যু, বিমানবন্দরে ছাত্রদল নেতা কর্তৃক স্বর্ণালংকার ছিনতাই, ধানমন্ডিতে প্রকাশ্য দিবালোকে ৩৯ লক্ষ টাকা ছিনতাই, মুগদা হাসপাতালে প্রকাশ্য দিবালোকে ছিনতাই, যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে নিহত। অতিরিক্ত লোডশেডিংয়ের সুযোগে গাড়ি চুরি, সিঁধেল চুরি...
২ ঘণ্টা আগে