
টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হতাহতের পর মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের নিয়ে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের পাঁচজন উপদেষ্টা।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে আজ বুধবার সকাল সোয়া ১১টার পর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই বৈঠক শুরু হয়েছে।
ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ক ম খালিদ হোসেন বৈঠকে উপস্থিত রয়েছেন। সাদ অনুসারীদের চারজন মাওলানা বৈঠকে যোগ দিয়েছেন।
এই বৈঠকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অংশ নেওয়ার কথা রয়েছে।

বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
আগে বিশ্ব ইজতেমা এক পর্বে হলেও, ২০১৯ সালে তাবলিগ জামাতের দুই পক্ষ দিল্লির মাওলানা সাদ কান্ধলভি এবং বাংলাদেশের কাকরাইল মারকাজের মাওলানা জুবায়ের আহমদের অনুসারীদের বিরোধের কারণে দুই পর্বে অনুষ্ঠিত হয়ে আসছে।
গত ১৭ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগামী বছর প্রথম পর্বে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি ইজতেমায় অংশ নেবেন ‘জুবায়েরপন্থীরা’ এবং আর দ্বিতীয় পর্বে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি অংশ নেবেন ‘সাদপন্থীরা’।

এসব উদ্যোগের মধ্যে পুলিশ অবকাঠামো, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমন, সাইবার অপরাধ তদন্ত, ই-পাসপোর্ট, স্বয়ংক্রিয় সীমান্ত নিয়ন্ত্রণ, সীমান্ত নিরাপত্তা, সামুদ্রিক কার্যক্রম, মাদকাসক্তি নিরাময়, কারা অবকাঠামো এবং অগ্নি নিরাপত্তা-সংক্রান্ত বিভিন্ন প্রকল্প রয়েছে।
২৩ মিনিট আগেচলতি বছরের র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন বাংলাদেশের বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান। আজ সোমবার (৩১ আগস্ট) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ‘র্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন’ ২০২৬ সালের ৬৮ তম পুরস্কার বিজয়ীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে।
১ ঘণ্টা আগে
দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক হিসেবে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের প্রশাসন, হিসাব ও তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান যুগ্ম সচিব মো. নাজমুল আলমকে নিয়োগ দিয়েছে সরকার।
২ ঘণ্টা আগে
রমজানের ছুটিতে শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গত বছরের ৫ মার্চ রাতে শিশুটি ধর্ষণের শিকার হয়। বোনের শ্বশুর হিটু শেখ মেয়েটিকে শুধু ধর্ষণই করেননি, হত্যারও চেষ্টা চালান।
৩ ঘণ্টা আগে