
দেশের ক্রীড়াঙ্গনে নতুন খেলোয়াড় তৈরির লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘দেশের প্রতি জেলা, উপজেলা ও ইউনিয়নে স্কুল এবং বিভিন্ন শ্রেণির মধ্যে আমরা খেলার প্রতিযোগিতা শুরু করতে চাই।’
আজ বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়ামে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ শেষে দেওয়া বক্তব্যে তিনি এ পরিকল্পনার কথা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আমরা আমাদের সরকারের পক্ষ থেকে এবং কিছুদিন আগে বাংলাদেশে যে প্রত্যাশিত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনের সময়ও আমাদের দলীয় ইশতেহারে বলেছি, বাংলাদেশের ক্রীড়াজগতে বিভিন্ন খেলায় নতুন খেলোয়াড় তৈরি করতে চাই। খেলাকে পেশাদার রূপ দিতে চাই। সে জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা নতুন কুঁড়ি নামে যে অনুষ্ঠান ছিল, এখানে নতুন কুঁড়ি স্পোর্টসও চালু করতে চাই।’
তারেক রহমান বলেন, ‘শুধু নতুন কুঁড়ি স্পোর্টসই নয়, আমাদের একটি পরিকল্পনা আছে। বাংলাদেশের প্রতি জেলা, উপজেলা ও ইউনিয়নে স্কুল এবং বিভিন্ন শ্রেণির মধ্যে আমরা খেলার প্রতিযোগিতা শুরু করতে চাই।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমাদের একটি লক্ষ্য আছে, আমরা চেষ্টা করতে চাই। ভবিষ্যতে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে যে খেলাধুলা অনুষ্ঠিত হয়ে থাকে, সেখান থেকে যেন আরও বেশি সম্মান বয়ে আনতে পারি এবং ভালো খেলোয়াড় তৈরি করতে পারি, সেই পরিকল্পনা ও চেষ্টা আছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘এই স্বাধীনতা দিবসে আমরা সকলে সিদ্ধান্ত নিই, আমরা চেষ্টা করি...বাংলাদেশের বহু মানুষ আছেন, যাঁরা ক্রীড়ার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত আছেন, সকলের কাছে অনুরোধ থাকবে, আমরা যেন দলমত-নির্বিশেষ সুন্দরভাবে একটি ক্রীড়াজগৎ গড়ে তুলি। এই ক্রীড়া সম্মান বয়ে আনতে পারে, এই ক্রীড়া বন্ধুত্বের বন্ধন তৈরি করতে পারে।’
এ সময় প্রধানমন্ত্রীর মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ুমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সড়ক পরিবহন ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, মর্যাদা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সংসদে প্রতিবন্ধিতা অধিকারবিষয়ক একটি ককাস গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত এই ককাসের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনে সম্মতি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও জামায়াত..
২ ঘণ্টা আগে
স্বৈরাচারের সময়ে যারা ‘গুপ্ত’ অবস্থায় লুকিয়ে ছিল, এখন তাদের মধ্যে স্বৈরাচার লুকিয়ে আছে কি না—এমন প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে কে কাকে গুপ্ত করার দায়িত্ব নিয়েছে, তা জনগণের সামনে উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।
৭ ঘণ্টা আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এ নিয়ে কথাবার্তা চলছে। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই। নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, ‘কেউ যদি অরাজকতা সৃষ্টি করতে চায়, অবশ্যই দেশের আইনে বলে দেওয়া আছে কীভাবে অরাজকতাকে নিয়ন্ত্রণ করতে হয়। কাজেই সরকার হিসেবে এবং শুধু সরকার হিসেবে নয়, জনগণের দ্বারা একটি নির্বাচিত সরকার হিসেবে পরিষ্কারভাবে বলতে চাই, প্রত্যেকে প্রত্যেকের সীমার মধ্যে থাকা দরকার।’
৭ ঘণ্টা আগে