
২০২৪ সালের জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের সাতটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১৩ জনকে মৃত্যুদণ্ডসহ ৫৯ আসামিকে সাজা দিয়েছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানিয়েছেন, ৫৯ আসামির মধ্যে বাকিদের যাবজ্জীবন কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
আজ রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাছুম মোস্তফার প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব তথ্য জানান।
তিনি জানান, ২০২৪ সালের জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ৮০টি মামলা করা হয়েছে। এর মধ্যে সাতটি মামলার রায় হয়েছে এবং ৭৩ টির কার্যক্রম চলমান রয়েছে। কার্যক্রম চলমান ৭৩টি মামলার মধ্যে ২২টি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে এবং ৫১টি তদন্তাধীন রয়েছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় মোট আসামি ৪৬৩ জন। তাঁদের মধ্যে গ্রেপ্তার হয়েছেন ১৭৪ জন, পলাতক ২৮৮ জন এবং মৃত্যুবরণ করেছেন একজন ও খালাস পেয়েছেন একজন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।
সংরক্ষিত আসনের সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, বর্তমানে সারা দেশে ২ হাজার ৬২০টি বিচারকের পদের বিপরীতে ১ হাজার ৯৬৪ জন কর্মরত আছেন। শূন্য পদে বিচারক নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। তিনি জানান, সরকার সম্প্রতি ৬৫০টি সিভিল জজ ও সিনিয়র জজ আদালত, ৪০৬টি যুগ্ম দায়রা জজ আদালত, ২০৪টি অতিরিক্ত দায়রা জজ আদালত প্রতিষ্ঠা করেছে। নব প্রতিষ্ঠিত আদালতের বিপরীতে বিচারকের পদ সৃষ্টির বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।
সংরক্ষিত আসনের নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে আসাদুজ্জামান জানান, বর্তমানে (৩১ মার্চ, ২০২৬) সারা দেশে পারিবারিক আদালতগুলোতে বিচারাধীন মামলার সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৮৩০ টি। পারিবারিক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য সারা দেশে ১৬৩টি পারিবারিক আদালত ও ৬৫টি পারিবারিক আপিল আদালত প্রতিষ্ঠা করা হয়েছে।
স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন আল রশিদ জানান, ২০২৪-২৫ অর্থবছরের মৎস্য উৎপাদন ও জনসংখ্যার তথ্য অনুসারে, বর্তমানে দেশে জনপ্রতি/প্রতিদিন ৬০ গ্রাম হিসাবে বছরে মাছের চাহিদা ৩৮ দশমিক ৯ লাখ টন এবং মাছের মোট উৎপাদন ৫১ দশমিক ১১ লাখ টন। ফলে চাহিদা অনুযায়ী দেশে মাছের ঘাটতি নেই। মাছ উৎপাদনে দেশ স্বয়ংসম্পূর্ণ।
পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জানান, দেশে বর্তমানে নিবন্ধিত জেলের সংখ্যা ১৮ লাখ ৩ হাজার ৫৬৫ জন। দেশের প্রকৃত জেলেদের নিবন্ধনপ্রক্রিয়া অব্যাহত রয়েছে।

প্রধানমন্ত্রী অসত্য বক্তব্য দিয়েছেন—এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের এমন বক্তব্যে সংসদে বিতর্ক তৈরি হয়েছে। তিনি বলেছেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে এখানে নেই। উনি যখন বিভিন্ন ভাষণে গিয়ে অসত্য তথ্য দিয়ে বলেন—বিরোধী দল মিছিল করতেছে...
৯ মিনিট আগে
দুই দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে...
৩৩ মিনিট আগে
দেশের শিক্ষা ব্যবস্থাকে মূল্যবোধভিত্তিক কাঠামোর ওপর পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, পারিবারিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা, নাগরিক দায়িত্ববোধ, ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনা নতুন কারিকুলামের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হবে...
২ ঘণ্টা আগে
একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণ ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। সকলে মিলে ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে একটি সুন্দর আগামের বাংলাদেশ গড়ে তুলব। দেশের গণতন্ত্র, উন্নয়ন ও অগ্রযাত্রা লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ থাকব। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর আগামীর বাংলাদেশ...
২ ঘণ্টা আগে