বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার এবং বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট আইন থেকে বঙ্গবন্ধুর নাম বাদ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে উপদেষ্টা পরিষদের ২৩তম বৈঠকে এটি অনুমোদন করা হয়। তবে এসব আইনে কী সংশোধন আনা হয়েছে, সে বিষয়ে কিছু বলা হয়নি।
আজ উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।
উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান, বিপুলসংখ্যক প্রতিষ্ঠানের বিশেষ পরিবারের নামে নামকরণ করা হয়েছিল। তিনি বলেন, ‘আমরা দুটো প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি। বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট আইন (সংশোধন) অধ্যাদেশ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার আইন থেকে বঙ্গবন্ধুর নাম বাদ দেওয়া হয়েছে।’
এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক নীতিমালা-২৪ বাতিলের প্রস্তাবও অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এ ছাড়া ২৫ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস পালনের প্রস্তাব এবং রোজার মাসে সরকারি ও আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিসের সময়সূচি নির্ধারণের প্রস্তাব ভূতাপেক্ষ অনুমোদন দেওয়া হয়েছে।
অন্যদিকে সরকারি ব্যয় কমাতে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস একই সঙ্গে (২০ অক্টোবর) উদ্যাপনের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৮ আগস্ট থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত উপদেষ্টা পরিষদের ২২টি বৈঠকে ১৩৫টি সিদ্ধান্ত হয়েছে, এর মধ্যে ৯২টি বাস্তবায়িত হয়েছে। এ সময় ২০টি অধ্যাদেশ জারি করা হয়েছে। এ ছাড়া দুটি নীতিমালা অনুমোদন এবং ১১টি দ্বিপক্ষীয়, আন্তর্জাতিক চুক্তি ও প্রটোকল উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে।

আসন্ন ২৫ মার্চ রাতে সারা দেশে এক মিনিটের প্রতীকী ব্ল্যাকআউট পালন করা হবে। আজ সোমবার সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ মার্চ রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত (১ মিনিট) দেশব্যাপী এ কর্মসূচি পালন করা হবে।
৫ ঘণ্টা আগে
দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং গত বছরের তুলনায় এবার ২৫ শতাংশ বেশি তেল আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ সোমবার দুপুরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জনগণকে আতঙ্কিত (প্যানিক) না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল...
৮ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও সদরের একটি ফিলিং স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোথাও গায়ের জোরে আইনের বাইরে কোনো কাজ করতে দেওয়া হবে না এবং এ ধরনের মব সহিংসতা কঠোরভাবে দমন করা হবে।
১২ ঘণ্টা আগে
মির্জা ফখরুল বলেন, ‘একটা কথা মনে রাখতে হবে, আমাদের জাতি হিসেবে যদি ওপরে উঠতে হয়, শৃঙ্খলা ছাড়া কেউ ওপরে উঠতে পারবে না। এখন একটা বড় সংকট দেখা দিয়েছে—তেল নাই। যুদ্ধ লাগছে ইরান, আমেরিকা, ইসরায়েল। তেলের সাপ্লাই কম।’
১৩ ঘণ্টা আগে