
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক নীতিমালা-২৪ বাতিলের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে উপদেষ্টা পরিষদের ২৩তম বৈঠকে এই প্রস্তাব অনুমোদন করা হয়।
এ ছাড়া ২৫ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস পালনের প্রস্তাব এবং রোজার মাসে সরকারি ও আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণের প্রস্তাব ভূতাপেক্ষ অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠকে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট আইন (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার আইন (সংশোধন) অধ্যাদেশ-২০২৫-এর খসড়ারও নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। তবে এসব আইনে কি সংশোধন আনা হয়েছে সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি।
অন্যদিকে সরকারি ব্যয় কমাতে বিশ্ব পরিসংখ্যান দিবস এবং জাতীয় পরিসংখ্যান দিবস একই সঙ্গে (২০ অক্টোবর) উদ্যাপনের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৮ আগস্ট থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত উপদেষ্টা পরিষদের ২২টি বৈঠকে ১৩৫টি সিদ্ধান্ত হয়েছে, এর মধ্যে ৯২টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। এই সময়ে ২০টি অধ্যাদেশ জারি করা হয়েছে। এ ছাড়া দুটি নীতিমালা অনুমোদন এবং ১১টি দ্বিপক্ষীয়, আন্তর্জাতিক চুক্তি ও প্রটোকল উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে।

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সীমিত পরিসরে কার্যক্রম চলায় বাংলাদেশ থেকে যাওয়া ও বাংলাদেশগামী ফ্লাইটে যাত্রী ভোগান্তি ক্রমেই বাড়ছে। এখন পর্যন্ত ২২টি সরাসরি ও ৩৯টি ট্রানজিট ফ্লাইটসহ মোট ৬১টি ফ্লাইটের যাত্রাসূচি প্রভাবিত হয়েছে। এতে অন্তত ৮ হাজার ৩৮১ জন যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন।
১ ঘণ্টা আগে
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সারা দেশে প্রায় ১০ হাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন থাকবে। ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তাঁরা দায়িত্ব পালন করবেন।
৩ ঘণ্টা আগে
কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর, এনডিসি, এডব্লিউএফসি, পিএসসি। সোমবার (১২ অক্টোবর) সকালে তিনি কারা অধিদপ্তরে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানানো হয়...
৩ ঘণ্টা আগে
দেশের বিভিন্ন কারাগারে বন্দী মায়েদের সঙ্গে ৩ শতাধিক শিশু রয়েছে বলে হাইকোর্টে প্রতিবেদন দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদ দীপার দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের আদেশ অনুযায়ী ওই প্রতিবেদন দেওয়া হয়...
৫ ঘণ্টা আগে