Ajker Patrika

১৫৩তম আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়ার উদ্দেশে স্পিকারের ঢাকা ত্যাগ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
১৫৩তম আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়ার উদ্দেশে স্পিকারের ঢাকা ত্যাগ
জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: স্ক্রিনশট

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ১৫৩তম আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। আজ রোববার দুপুর ২টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন তিনি।

স্পিকারের সফরসঙ্গী হয়েছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, সরওয়ার জামাল নিজাম, এ ই সুলতান মাহমুদ বাবু, মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, এস কে আজিজুল বারী, হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম, সানসিলা জেবরিন ও রোকেয়া বেগম।

আগামী ৫ থেকে ৯ অক্টোবর তানজানিয়ায় অনুষ্ঠিতব্য আইপিইউ সম্মেলনের বিভিন্ন অধিবেশনে অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

‘অন্তর্ভুক্তি, আস্থা এবং সবার জন্য সুযোগ সৃষ্টির মাধ্যমে সুশাসন উন্নয়ন এবং সম্প্রদায়ের ক্ষমতায়ন’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত সম্মেলনের শেষ দিন ৯ অক্টোবর আইপিইউর গভর্নিং কাউন্সিল নতুন আইপিইউ সভাপতি নির্বাচন করবে।

আইপিইউ সম্মেলন শেষে আগামী ১১ অক্টোবর স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত