
অননুমোদিতভাবে নাম, লোগো ও দাপ্তরিক পরিচয় ব্যবহার করে পরিচালিত ফেসবুক পেজ এবং গ্রুপের বিরুদ্ধে সতর্কতা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী সাত দিনের মধ্যে এসব পেজ বা গ্রুপ বন্ধ না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে অধিদপ্তর।
আজ রোববার মাউশির এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন ব্যক্তি বা ব্যক্তিবর্গ মাউশির নাম, পরিচিতি ও লোগো বা প্রতীক ব্যবহার করে অননুমোদিত পেজ ও গ্রুপে দাপ্তরিক বিষয়ে বিভ্রান্তিকর তথ্য এবং অশালীন, মানহানিকর ও রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রকাশ করছে। এতে শিক্ষক-কর্মকর্তা ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং মাউশির ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
মাউশি জানিয়েছে, ‘Directorate of Secondary and Higher Education - DSHE’ ছাড়া তাদের আর কোনো অফিসিয়াল পেজ নেই।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাত দিনের মধ্যে ভুয়া পেজ ও গ্রুপের সব কার্যক্রম বন্ধ না করলে কোনো অতিরিক্ত সতর্কীকরণ ছাড়াই প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করা জরুরি। সাংবাদিকরা জনগণের কাছে সঠিক তথ্য তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের যথাযথ সুযোগ-সুবিধা নিশ্চিত করা না গেলে ভালো সাংবাদিকরা কাজের আগ্রহ হারিয়ে ফেলবেন এবং নতুন ভালো সাংবাদিক তৈরি হবে না।
৩৪ মিনিট আগে
শিশুশ্রম নিরসনে বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নাগরিক সমাজ ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। দায়িত্বপ্রাপ্তদের জবাবদিহির আওতায় আনার ওপরও গুরুত্ব দেন তিনি।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ১৫৩তম আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। আজ রোববার দুপুর ২টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন তিনি।
১ ঘণ্টা আগে
ঢাকার যানজট নিরসনে প্রস্তাবিত অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্প বাস্তবায়নের প্রতিবন্ধকতা দ্রুত দূর করা, সংস্থাগুলোর কার্যকর সমন্বয় নিশ্চিত করা এবং বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণের ওপর গুরুত্ব...
৩ ঘণ্টা আগে