
হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড গঠন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ধর্ম মন্ত্রণালয়ের সচিবের আবেদনের শুনানি শেষে আজ বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।
এর ফলে ধর্মমন্ত্রীর নেতৃত্বে গঠিত বোর্ডের দায়িত্ব পালনে বাধা নেই বলে জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
আগের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান ও সদস্যদের অব্যাহতি দিয়ে ধর্ম মন্ত্রণালয় গত ২ সেপ্টেম্বর নতুন বোর্ড গঠন করে। প্রজ্ঞাপন অনুযায়ী, পদাধিকারবলে ট্রাস্টের চেয়ারম্যান করা হয় ধর্মবিষয়ক মন্ত্রীকে। ট্রাস্টে সংসদ সদস্য নিপুন রায় চৌধুরী ও সংসদ সদস্য সুবর্ণা সিকদারকে সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং তপন চন্দ্র মজুমদারকে সদস্য ও ভাইস চেয়ারম্যান করা হয়।
ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট করেন আগের কমিটির ট্রাস্টি দীপক কুমার পালিত। শুনানি শেষে হাইকোর্ট নতুন বোর্ডের প্রজ্ঞাপন স্থগিত করে রুল জারি করেন। পরে ওই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন ধর্ম সচিব।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক এ কথা জানান। তিনি জানান, পরিদর্শনকালে প্রধানমন্ত্রী সংসদ ভবন প্রাঙ্গণের মাঠ, বাগান ও বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় তিনি সংসদ ভবনসংলগ্ন এলাকার সার্বিক পরিবেশ, অবকাঠামোগত অবস্থা ও পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
৯ মিনিট আগে
দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক হিসেবে বিকেএমইএর সাবেক সভাপতি মো. ফজলুল হকের নিয়োগ নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। বাণিজ্য মন্ত্রণালয়ের আবেদনের শুনানি শেষে আজ বৃহস্পতিবার চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।
১ ঘণ্টা আগে
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আগের তুলনায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২০২৫ ও ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সংঘটিত অপরাধের তুলনামূলক পরিসংখ্যান পর্যালোচনা করে এ চিত্র পাওয়া গেছে বলে জানানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির এ উন্নতিতে সন্তোষ প্রকাশ করেছে...
১ ঘণ্টা আগে
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রণীত ‘ই-জাতীয় সংসদ প্রকল্প’ বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি গঠন করেছে জাতীয় সংসদ। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে কমিটির সভাপতি করা হয়েছে।
১ ঘণ্টা আগে