
প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার হিসাবে প্রস্তাবিত ১০ জনের নাম নিয়ে সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবে সার্চ কমিটি। সন্ধ্যা সোয়া ৭টায় রাষ্ট্রপতির সঙ্গে সার্চ কমিটির সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
ইতিমধ্যে সার্চ কমিটি ১০ জনের নাম চূড়ান্ত করেছে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে কমিটি প্রস্তাবিত ১০ জনের নাম জমা দেবে। সেখান থেকে পাঁচজনকে নিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করে দেবেন রাষ্ট্রপ্রধান। নতুন এই নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।
নতুন ইসি গঠনের জন্য চলমান একাদশ সংসদের গত অধিবেশনে নির্বাচন কমিশন আইন পাস হয়। এই আইনের আলোকে গত ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি। দায়িত্ব নেওয়ার চার ধাপে দেশের বিশিষ্টজনদের সঙ্গে এবং নিজেদের মধ্যে সাতটি বৈঠক করেন। গত ২২ ফেব্রুয়ারি নিজেদের সর্বশেষ বৈঠকে ১০টি নাম চূড়ান্ত করেন সার্চ কমিটি।
কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন কমিশনের মেয়াদ গত ১৪ ফেব্রুয়ারি শেষ হয়েছে। এরপর থেকে সিইসি ও ইসির পদগুলো শূন্য থাকলেও তাতে কোনো অসুবিধা নেই। এই সময় নির্বাচন কমিশনের সরকারি কর্মকর্তারা প্রাত্যহিক কার্যক্রম চালিয়ে নিচ্ছেন। এর আগেও বেশি কয়েকটি কমিশনের মেয়াদ শেষ হওয়ার পর সিইসির পদ শূন্য ছিল।

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। তবে নদীতে জেলেদের মাছ ধরা ঠেকাতে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের সহযোগিতা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রশাসনিক অভিযান যতই জোরদার হোক, স্থানীয় রাজনৈতিক সমর্থন না
৫ ঘণ্টা আগে
দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ রেলওয়ের আয় বাড়াতে যাত্রীবাহী ক্যারেজের তুলনায় মালবাহী ক্যারেজের সংখ্যা বাড়ানো। একই সঙ্গে বাংলাদেশ থেকে কার্গো রপ্তানির মাধ্যমে রেলের আয় বাড়ানো এবং রেল খাতকে লোকসান থেকে লাভজনক খাতে উন্নীত করার সুপারিশ করেছে কমিটি...
৭ ঘণ্টা আগে
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন, গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র ধর্মঘটে অংশগ্রহণের প্রসঙ্গ টেনে তিনি জানান, ৬৪ বছর পরও তাঁকে সংবাদপত্রের স্বাধীনতার জন্য দাবি জানাতে হচ্ছে
৮ ঘণ্টা আগে