সচিবালয়ে নজিরবিহীন হট্টগোলের পরদিন নতুন আট জেলা প্রশাসকের (ডিসি) নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে। আজ বুধবার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান।
তিনি জানান, লক্ষ্মীপুর, জয়পুরহাট, কুষ্টিয়া, রাজশাহী, সিরাজগঞ্জ, দিনাজপুর, রাজবাড়ী ও শরীয়তপুরের জেলা প্রশাসকদের নিয়োগ বাতিল করা হয়েছে।
উপসচিব পদের এই কর্মকর্তারা হলেন যথাক্রমে—তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সুফিয়া আক্তার রুমী (লক্ষ্মীপুর), বঙ্গবন্ধু হাইটেক সিটি-২-এর সহায়ক অবকাঠামো নির্মাণ প্রকল্পের পরিচালক মো. সাইদুজ্জামান (জয়পুরহাট), বাণিজ্য মন্ত্রণালয়ের ফারহানা ইসলাম (কুষ্টিয়া), জনপ্রশাসন মন্ত্রণালয়ের মো. মাহবুবুর রহমান (রাজশাহী), বাণিজ্য মন্ত্রণালয়ের মোহাম্মদ মনির হোসেন হাওলাদার (সিরাজগঞ্জ), পানিসম্পদ মন্ত্রণালয়ের মো. মোবাশশেরুল ইসলাম (দিনাজপুর), আরপিএটিসির উপপরিচালক মনোয়ারা বেগম (রাজবাড়ী) ও স্বাস্থ্যসেবা বিভাগের মো. আব্দুল আজিজ (শরীয়তপুর)।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে নিয়োগ পাওয়া ৩৪ জন জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করে গতকাল মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হয়। সেই সঙ্গে এসব জেলায় নতুন ডিসি নিয়োগও দেওয়া হয়।
এর আগের দিন আরও ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। দুই দিনে দেশের ৫৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগের বিষয়ে গতকাল নজিরবিহীন হট্টগোল হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে।
অর্থ লেনদেনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের ‘সুবিধাভোগী কর্মকর্তাদের’ ডিসি করা হয়েছে অভিযোগ তুলে ডিসি নিয়োগের দুটি প্রজ্ঞাপন বাতিলের দাবি জানান বিসিএস ২৪, ২৫ ও ২৭ ব্যাচের ক্ষুব্ধ কর্মকর্তারা।
এই দাবিতে গতকাল দিনভর তাঁরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভেতরে বিক্ষোভ করেন। একপর্যায়ে মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের দুই যুগ্ম সচিবকে কক্ষে অবরুদ্ধ করে রাখেন তাঁরা।
এদিকে আজ বুধবার সেই সঙ্গে চার জেলার জেলা প্রশাসকের পদায়ন বদল হয়েছে। টাঙ্গাইল জেলার ডিসিকে পঞ্চগড়ে, নীলফামারীর থেকে টাঙ্গাইলে, নাটোরের ডিসিকে লক্ষ্মীপুরে এবং পঞ্চগড়ের ডিসিকে নীলফামারীতে বদলি করা হয়েছে।

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, মর্যাদা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সংসদে প্রতিবন্ধিতা অধিকারবিষয়ক একটি ককাস গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত এই ককাসের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনে সম্মতি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও জামায়াত..
২ ঘণ্টা আগে
স্বৈরাচারের সময়ে যারা ‘গুপ্ত’ অবস্থায় লুকিয়ে ছিল, এখন তাদের মধ্যে স্বৈরাচার লুকিয়ে আছে কি না—এমন প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে কে কাকে গুপ্ত করার দায়িত্ব নিয়েছে, তা জনগণের সামনে উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।
৭ ঘণ্টা আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এ নিয়ে কথাবার্তা চলছে। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই। নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, ‘কেউ যদি অরাজকতা সৃষ্টি করতে চায়, অবশ্যই দেশের আইনে বলে দেওয়া আছে কীভাবে অরাজকতাকে নিয়ন্ত্রণ করতে হয়। কাজেই সরকার হিসেবে এবং শুধু সরকার হিসেবে নয়, জনগণের দ্বারা একটি নির্বাচিত সরকার হিসেবে পরিষ্কারভাবে বলতে চাই, প্রত্যেকে প্রত্যেকের সীমার মধ্যে থাকা দরকার।’
৭ ঘণ্টা আগে