Ajker Patrika

শিক্ষকদের প্রতি শ্রদ্ধা যেন তাঁদের আচরণের কারণে নষ্ট না হয়: অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ১৯: ৫৬
শিক্ষকদের প্রতি শ্রদ্ধা যেন তাঁদের আচরণের কারণে নষ্ট না হয়: অ্যাটর্নি জেনারেল
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। ফাইল ছবি

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, আইন নিজের হাতে তুলে নেওয়া কারোরই উচিত নয়। শিক্ষকদের প্রতি মানুষের যে শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে, তা যেন কোনো আচরণের কারণে নষ্ট হয়ে না যায়। আবার শিশু-কিশোরেরা যেন শিক্ষকদের কাছে অনিরাপদ মনে না করে, তা-ও নিশ্চিত করতে হবে।

টঙ্গীতে একটি মাদ্রাসায় প্রথম শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগের বিষয়ে আজ রোববার জানতে চাইলে নিজ কার্যালয়ে এ কথা বলেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, পৃথিবীতে খুব কম দেশই আছে, যে দেশে এত বেশি আইন আছে। বাংলাদেশে প্রতিটি ঘটনার জন্যই সুনির্দিষ্ট আইনি বিধান আছে, আইনি প্রতিকার আছে। যদি কোনো ব্যক্তি অপরাধ করেন, তার জন্য শাস্তি ভোগ করবেন। আবার যদি কোনো ব্যক্তি অন্যায়ের শিকার হন, তাহলে তিনি নিরপরাধ হিসেবে স্বীকৃতি পাবেন।

ব্যারিস্টার রুহুল কুদ্দুস বলেন, মা-বাবার যে ভূমিকা, শিক্ষকেরা সেই ভূমিকা পালন করে থাকেন। একটা-দুইটা বিচ্ছিন্ন ঘটনা দিয়ে পুরো শিক্ষকসমাজকে লক্ষ্যবস্তু বানানো উচিত হবে না।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, টঙ্গীর সংশ্লিষ্ট ঘটনায় যে মামলা হয়েছে, সেটি তদন্তের পর্যায়ে রয়েছে। যেহেতু আইনি প্রক্রিয়া শুরু হয়েছে, সেখানেই এর চূড়ান্ত নিষ্পত্তি হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত